দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা
- Details
- by ২৪ ডেস্ক
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে দেওয়া সতর্কবার্তাকে গুরুত্বসহকারে খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে পরিস্থিতি নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হুমকির বিষয়টি যাচাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলো এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং সাইবার ইন্টেলিজেন্স টিম কাজ করছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই—পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।
হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, উপাসনালয় ও জনসমাগমস্থলগুলোর কথা উঠে এসেছে। এসব স্থানে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তবে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত এখনো চলমান, তাই এ মুহূর্তে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা যাচ্ছে না। একইভাবে, সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত মন্তব্য থেকেও বিরত থাকেন তিনি।
দেশে জঙ্গি তৎপরতা নিয়ে অতীতে দেওয়া এক মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তথ্য-প্রমাণের ভিত্তিতেই কাজ করে। ‘কাউকে পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে’ এমনটাই জানান তিনি।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক বার্তায় উল্লেখ করা হয়, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে নিরাপত্তা বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই বার্তায় আরও বলা হয়, হামলার লক্ষ্যবস্তু হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন সংবেদনশীল স্থানের কথা বিবেচনায় রাখা হচ্ছে। বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিভিন্ন ইউনিট—যেমন সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিটিটিসি সমন্বিতভাবে কাজ করছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো, টহল জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য—যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা প্রতিহত করা যায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.