আপনি পড়ছেন

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নতুন করে চিন্তার কারণ হয়ে উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামের প্রাদুর্ভাব বাড়ছে, ২৪ ঘণ্টায় উপসর্গে ১১ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মাঠপর্যায়ের তথ্য বলছে, সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হলো পর্যাপ্ত আইসোলেশন ব্যবস্থার অভাব। হাসপাতালে শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুদের অনেক ক্ষেত্রে অন্য রোগীদের কাছাকাছি রাখা হচ্ছে। এতে করে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত আক্রান্তদের পৃথক রাখার ব্যবস্থা জোরদার করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে প্রায় ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১৭ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মোট হিসাবে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ২০৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এদের বড় অংশই শিশু, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

ক্রমবর্ধমান রোগীর চাপে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাড়তি চাপের মধ্যে কাজ করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। টিকা না নেওয়া এবং আক্রান্তদের সংস্পর্শে আসাই সংক্রমণ বাড়ার প্রধান কারণ।

তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন—শিশুর জ্বর, চোখ লাল হওয়া বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে এবং আক্রান্তদের অন্যদের থেকে আলাদা রাখতে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.