আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ স্কালোনিকে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ
- Details
- by খেলাধুলা ডেস্ক
বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিকে নিজেদের ডাগআউটে ভেড়াতে আগ্রহী হয়ে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটির পক্ষ থেকে ইতিমধ্যই তার সাথে প্রাথমিক যোগাযোগ করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো দাবি করছে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সরাসরি স্ক্যালোনির বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব আসার কথা গত বছর নিজেই স্বীকার করেছিলেন এই সফল কোচ। তবে সেই সময় তিনি জানিয়েছিলেন যে, ক্লাব ফুটবলে যোগ দেওয়ার বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার বর্তমান লক্ষ্য কেবল জাতীয় দলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং বড় টুর্নামেন্টগুলোতে সাফল্য ধরে রাখা।
রিয়ালের বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে দলটি আশানুরূপ পারফর্ম করতে পারছে না। টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা না জেতায় ক্লাব কর্তৃপক্ষ নতুন কাউকে খুঁজছে। ড্রেসিংরুমের তারকাদের সামলানোর দক্ষতা থাকায় পেরেজের প্রথম পছন্দ এখন স্ক্যালোনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পেরেজ নিজেই এই বিষয়ে পরখ করে দেখছেন।
যদিও এই কোচের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে যে, রিয়াল সভাপতির সাথে সরাসরি কোনো কথা হয়নি। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সাথে তার চুক্তি রয়েছে এবং তিনি আপাতত সেটি নিয়েই ব্যস্ত। তবে স্পেনের সাথে তার পারিবারিক ও পেশাগত গভীর সম্পর্ক থাকায় গুঞ্জনটি বেশ জোরালো হয়েছে। তিনি দীর্ঘ সময় স্পেনে বসবাস করায় সেখানকার ফুটবল সংস্কৃতি সম্পর্কে বেশ অভিজ্ঞ।
উল্লেখ্য যে, ২০১৮ বিশ্বকাপের আগে হুলেন লোপেতেগিকে দলে ভিড়িয়ে বড় এক নাটকীয়তার জন্ম দিয়েছিলেন পেরেজ। এবারও স্ক্যালোনির ক্ষেত্রে তেমন কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটে কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে আলবিসেলেস্তে সমর্থকরা চাইছেন তাদের প্রিয় কোচ যেন আপাতত জাতীয় দলেই থেকে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করতে ফুটবল অঙ্গনে এখন ব্যাপক আলোচনা চলছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.