ফিফা কংগ্রেসে ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজউব। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অনুরোধ সত্ত্বেও তিনি এই পদক্ষেপ নেন। রাজউবের মতে, জাতীয় মর্যাদা কোনো ধরনের প্রোটোকলের অধীন হতে পারে না।

ইসরায়েলি প্রতিনিধির সঙ্গে হ্যান্ডশেখ প্রত্যাখ্যান ফিলিস্তিনি ফুটবল প্রধানের
ছবি - সংগৃহীত

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই কংগ্রেসে জিয়ান্নি ইনফান্তিনো ফিলিস্তিনি সভাপতিকে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাসেম শেখ সুলেইমানকে শুভেচ্ছা জানানোর আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তীতে ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে রাজউব বলেন, ‘ফিফার মঞ্চ থেকে আমরা ইসরায়েলি অ্যাসোসিয়েশনের প্রতিনিধির সঙ্গে হাত না মেলানোর মাধ্যমে একটি স্পষ্ট ও নীতিগত অবস্থান নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি একটি প্রমাণ যে, জাতীয় মর্যাদা প্রোটোকলের বিবেচনার অধীন নয়। আমাদের অ্যাথলেটসহ ফিলিস্তিনি জনগণের রক্তের পবিত্রতার প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কংগ্রেসে দেওয়া বক্তব্যে রাজউব জানান যে অবৈধ বসতিতে থাকা ইসরায়েলি ক্লাবগুলোর নিয়ম লঙ্ঘনের বিষয়ে ফিফা কোনো ব্যবস্থা না নেওয়ায় ফিলিস্তিন অ্যাসোসিয়েশন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করবে।

তিনি জানান, কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়াই সবার জন্য সমানভাবে নিয়ম প্রয়োগ নিশ্চিত করতে এবং ব্যবস্থা সংশোধনের লক্ষ্যে ২০২৬ সালের ২২ এপ্রিল একটি আনুষ্ঠানিক আপিল দায়ের করা হয়েছে। এই পদক্ষেপ কোনো সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে নয়, বরং আইনি প্রক্রিয়া অনুসরণের প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

তার অভিযোগ, ফিলিস্তিন অ্যাসোসিয়েশনের সম্মতি ছাড়াই তাদের জায়গায় ইসরায়েলি অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টে ইসরায়েলি ক্লাবগুলো খেলা চালিয়ে যাচ্ছে, যা ফিফার নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে সদস্য দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা সংক্রান্ত নিয়মের পরিপন্থি এটি। ফিফার শৃঙ্খলা কমিটি এই ঘটনাকে সমতা ও বৈষম্যহীনতার নীতির পরিপন্থি গুরুতর লঙ্ঘন হিসেবে চিহ্নিত করলেও পরিস্থিতিটিকে পদ্ধতিগত ব্যর্থতা এবং প্রাতিষ্ঠানিক যোগসাজশ বলে আখ্যা দেন রাজউব।

তিনি জানান, ইসরায়েলি অ্যাসোসিয়েশনকে বৈষম্যবিরোধী বিধানের আওতায় জরিমানা করা সত্ত্বেও ফিফা কাউন্সিল গত ১৯ মার্চ ফিলিস্তিনের প্রস্তাবের ওপর কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। অধিকার বিষয়ক প্রতিবেদনগুলোর বরাত দিয়ে তিনি জানান, ইসরায়েলি ফুটবলের ভেতরে কেবল ইসরায়েলিদের জন্য নির্ধারিত কার্যক্রমসহ বৈষম্যমূলক অনুশীলন চলছে। এই অবস্থাতেও অবৈধ বসতির ক্লাবগুলোর অংশগ্রহণে কোনো পরিবর্তন আসেনি।

এটি কেবল রাজনৈতিক বা সীমান্ত বিরোধ নয়, বরং ফিফার নিয়ম প্রয়োগের বিষয় বলে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, সম্মতি ছাড়া অন্য অ্যাসোসিয়েশনের ভূখণ্ডে প্রতিযোগিতার অনুমতি দেওয়া একটি বিপজ্জনক নজির সৃষ্টি করে, যা অন্যান্য অ্যাসোসিয়েশনকেও প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং সেখানে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে মনে করে।

গত মার্চ মাসে ফিফার শৃঙ্খলা কমিটি ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে একাধিক গুরুতর ও পদ্ধতিগত বৈষম্য লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করলেও বড় ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকে। কমিটি জানায়, ফিফা বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, রাজনীতিকরণ ও সামরিক বার্তাকে প্রশ্রয় দিয়েছে এবং দখলকৃত পশ্চিম তীরে ফুটবল অবকাঠামো থেকে ফিলিস্তিনিদের বাদ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।

এই ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির প্রয়োজন ছিল বলে স্বীকার করলেও ফিফা কেবল ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে এবং তিনটি হোম ম্যাচে ‘ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে – বৈষম্যকে না বলুন’ লেখা ব্যানার প্রদর্শনের নির্দেশ দেয়। এছাড়া দখলকৃত ভূখণ্ডে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন্য ফিলিস্তিনের অনুরোধটিও নিজেদের এখতিয়ারের বাইরে বলে প্রত্যাখ্যান করে কমিটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.