নেতানিয়াহু সরকারের ব্যর্থতা তদন্তের দাবিতে উত্তাল তেল আবিব ও জেরুজালেম
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ব্যর্থতা তদন্তের দাবিতে তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং এর পরবর্তী নিরাপত্তা ও সরকারি দুর্বলতাগুলো খতিয়ে দেখতে একটি আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ। সংবাদপত্রটি জানায়, তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় দুই হাজার বিক্ষোভকারী জড়ো হন। অন্যদিকে জেরুজালেমে সমাবেশ করেন আরও ২৫০ জন।
বিভিন্ন নাগরিক সংগঠন ও ক্ষতিগ্রস্তদের পরিবার এই বিক্ষোভের ডাক দেয়। তারা রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তগুলোর জবাবদিহি দাবি করেছেন। তাদের মতে, এসব সিদ্ধান্তের কারণেই ২০২৩ সালের অক্টোবরের পর থেকে দেশটিতে ধারাবাহিক ব্যর্থতার সৃষ্টি হয়েছে। ওই সময় হামাসের হামলায় এক হাজার ২০০ জনেরও কম ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনকে গাজা উপত্যকায় জিম্মি করা হয়।
সংবাদপত্রটি আরও জানিয়েছে, জেরুজালেমে কিছু বিক্ষোভকারী স্থান ত্যাগের নির্দেশ অমান্য করলে পুলিশ তাদের জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা নেতাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতাকে প্রত্যাখ্যান করেছেন। ঘাটতিগুলো খতিয়ে দেখতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে তারা একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের আহ্বান জানান।
ইসরায়েলের রাজনৈতিক, নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারাও ৭ অক্টোবরের হামলা মোকাবিলায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এমনকি আংশিক দায় স্বীকার করে ইতোমধ্যে বেশ কয়েকজন পদত্যাগও করেছেন।
হামাসের ওই হামলার পর গাজা উপত্যকায় বর্বরোচিত যুদ্ধ ও গণহত্যা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া উপত্যকাটির ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। জাতিসংঘের ধারণা অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.