আপনি পড়ছেন

দেশের অর্থনীতি কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং এই পরিস্থিতি মোকাবিলা করেই এগোতে হচ্ছে।

অর্থনৈতিক সংকট কাটাতে ডিসিদের সক্রিয় ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে অন্যতম দুর্বল অর্থনৈতিক অবস্থায় সরকার দায়িত্ব নিয়েছে। গত আড়াই মাসে কিছু অগ্রগতি হলেও তা এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। তিনি পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক চাপের কথাও উল্লেখ করেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দায়িত্ব আরও বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে জনসেবা নিশ্চিত করা—সব ক্ষেত্রেই দক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি সতর্ক করে বলেন, পদোন্নতি বা ব্যক্তিগত স্বার্থের জন্য পেশাগত নীতির সঙ্গে আপস করলে তা শুধু প্রশাসন নয়, রাষ্ট্রের জন্যও ক্ষতিকর হবে। এতে দুর্নীতি বাড়ে এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।

প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরাই মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করেন। তাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসেবার মান উন্নত করতে প্রশাসনের প্রতিটি পর্যায়ে প্রস্তুতি ও দায়বদ্ধতা থাকা জরুরি।

তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকার কোনো ধরনের আপস করবে না।

ডিসিদের বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার, মোবাইল কোর্ট বাড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধ এবং খাদ্যে ভেজাল রোধে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন সরকারপ্রধান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

চার দিনব্যাপী এই ডিসি সম্মেলনে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসিদের কাছ থেকে পাওয়া এক হাজারের বেশি প্রস্তাবের মধ্যে প্রায় পাঁচশ’ প্রস্তাব এবারের সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.