ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের জন্মদিনের কেক ঘিরে বিতর্ক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতি ইঙ্গিত দিয়ে ফাঁসির দড়ি আঁকা কেক কেটে নিজের ৫০তম জন্মদিন উদযাপন করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে এই আয়োজনের দৃশ্য দেখা যাওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। উগ্র ডানপন্থী এই মন্ত্রীর এমন কর্মকাণ্ডকে ফিলিস্তিনিদের প্রতি তার চরমপন্থী অবস্থানের প্রতীকী বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বেন গভিরকে তিন স্তর বিশিষ্ট একটি বিশাল কেক দেওয়া হয়েছে, যার ওপর একটি সোনালি রঙের ফাঁসির দড়ি বসানো ছিল। কেকের ওপর হিব্রু ভাষায় লেখা ছিল, ‘অভিনন্দন মন্ত্রী বেন গভির। কখনও কখনও স্বপ্ন সত্যি হয়।’ ফিলিস্তিনি বন্দীদের জন্য সম্প্রতি পাস হওয়া মৃত্যুদণ্ড আইনের প্রতি সমর্থন জানাতেই এই প্রতীকী আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেন গভির এবং তার কট্টর ডানপন্থী দল ওটজমা ইহুদিত দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। চলতি বছরের শুরুতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এই সংক্রান্ত একটি আইনও পাস হয়।
জন্মদিনের কেকটিতে ইসরায়েল, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের একটি মানচিত্রের ওপর পিস্তলের ছবিও আঁকা ছিল। পর্যবেক্ষকদের মতে, পিস্তলের এই ছবি বেন গভিরের সেই নীতিকে উপস্থাপন করে, যার মাধ্যমে তিনি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহ সহজ করেছেন। অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বেন গভিরের স্ত্রী আয়ালা বেন গভির তাকে আরেকটি কেক উপহার দিচ্ছেন। সেই কেকটিতেও একটি বড় ফাঁসির দড়ি এবং ‘কখনও কখনও স্বপ্ন সত্যি হয়’ কথাটি লেখা ছিল।
এই জন্মদিনের অনুষ্ঠানে ইসরায়েলের উচ্চপদস্থ পুলিশ ও রাজনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্যরা।
এদিকে ইসরায়েলের বিরোধী দলের নেতারা এই অনুষ্ঠানের তীব্র সমালোচনা করেছেন। তারা বেন গভিরের এই আচরণকে চরমপন্থী ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন। কেউ কেউ তাকে ব্যক্তিগতভাবে উপহাস করে বলেছেন, একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এ ধরনের উসকানিমূলক আচরণ কাম্য নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.