তিউনিসিয়ার সাবেক আইনমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিদেশি নাগরিকদের ভুয়া পাসপোর্ট ও নাগরিকত্ব দেওয়ার মামলায় তিউনিসিয়ার সাবেক বিচারমন্ত্রী নুরউদ্দিন ভিরিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তিনি তিউনিসিয়ার রাজনৈতিক দল এননাহদা মুভমেন্টের একজন জ্যেষ্ঠ নেতা। গত বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

২০১২ সালে ভিরি বিচারমন্ত্রী থাকাকালীন সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত পলাতক বিদেশিদের ভুয়া পাসপোর্ট ও নাগরিকত্বের নথিপত্র তৈরির অভিযোগে এই মামলা দায়ের করা হয়। তবে ভিরি এবং তার পক্ষের আইনজীবীরা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।
নুরউদ্দিন ভিরি বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগে ২০২৫ সালের ১৯ এপ্রিল রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের আরেকটি মামলায় তাকে ৪৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তিউনিসিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বুধবার এক নাম প্রকাশে অনিচ্ছুক বিচারবিভাগীয় সূত্রের বরাত দিয়ে জানায়, তিউনিস প্রাথমিক আদালতের সন্ত্রাসবাদ বিষয়ক অপরাধ দমন শাখা ভুয়া পাসপোর্ট ও নাগরিকত্ব মামলায় ভিরি ও অন্যান্য আসামিকে ১১ থেকে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে।
সূত্রটি আরও জানায়, ভিরি এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তা ফাতহি আল-বালাদির প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত এননাহদা নেতা রাশেদ ঘানুচির ছেলে মুয়াজ খেরিজি এবং পলাতক হিসেবে বর্ণিত নাম প্রকাশ না করা আরও তিন আসামির অনুপস্থিতিতে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দিয়েছেন।
নাম প্রকাশ না করা আরও দুই আসামিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে সব আসামিকে পাঁচ বছরের জন্য প্রশাসনিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সূত্রের তথ্যমতে, আদালত এই মামলার আসামির তালিকা থেকে সাবেক প্রধানমন্ত্রী হামাদি জেবালিকে বাদ দিয়েছেন।
এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও আদালত এটি তাৎক্ষণিকভাবে কার্যকরের নির্দেশ দিয়েছেন। এর মানে হলো, চূড়ান্ত রায় ঘোষণার আগেই কারাবাসের মেয়াদ শুরু হবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানায়, এসব নথিপত্রের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত এক সিরীয় নাগরিক তিউনিসিয়ার পরিচয়পত্র পেয়েছিলেন।
সংস্থাটি আরও জানায়, ১৯৮২ থেকে ১৯৮৪ সালের মধ্যে ভিয়েনায় অবস্থিত তিউনিসিয়ার দূতাবাস থেকে এক সিরীয় ব্যক্তি ও তার স্ত্রীর তিউনিসিয়ার পাসপোর্ট পাওয়ার ঘটনার সঙ্গে এই মামলার যোগসূত্র রয়েছে। ভিরি এই যুক্তিটিই তুলে ধরে জানিয়েছেন যে, ঘটনাটি তার দায়িত্ব গ্রহণের অনেক আগের।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১২ সালে ভিরি বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন পুরোনো সেই পাসপোর্টের ওপর ভিত্তি করে ওই দম্পতিকে নাগরিকত্ব দেওয়া ও জাতীয় পরিচয়পত্রের নথি তৈরি করার বিষয়টি বানোয়াট ছিল।
ভিরির পক্ষের আইনজীবীরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও শক্ত আইনি ভিত্তির অভাব রয়েছে বলে দাবি করেছেন।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে তিউনিসিয়া কর্তৃপক্ষ বিরোধী রাজনৈতিক নেতা, আইনজীবী ও সুশীল সমাজের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে জনশৃঙ্খলা বিনষ্ট করা, রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদেশি সত্তার সঙ্গে আঁতাত, উসকানি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
যাদের বিচার করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ঘানুচি, ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের নেতা আহমেদ নাজিব চেব্বি, ভিরি, সাবেক প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী রিধা বেলহাজ, রিপাবলিকান পার্টির মহাসচিব ইসাম চেব্বি এবং সাবেক মন্ত্রী গাজি চাওউয়াচি।
তিউনিসিয়া কর্তৃপক্ষ বিচারবিভাগের স্বাধীনতাকে সম্মান করে এবং রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই আইন অনুযায়ী সব প্রক্রিয়া পরিচালনা করা হয় বলে দাবি করলেও বিরোধী গোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আইনজীবী, বিচারক এবং অধিকারকর্মীদের দমন করার অভিযোগ এনেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.