আপনি পড়ছেন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ড. মুহাম্মদ ইউনূস

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এই আবেদন করেন। মামলায় অবহেলা, দায়িত্ব পালনে ব্যর্থতা এবং নিরাপত্তা ত্রুটির অভিযোগ আনা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ২১ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠানটির ওপর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে থাকা এফ-৭ বিজিআই মডেলের বিমানটি ত্রুটিপূর্ণ অবস্থায় উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। পরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে আছড়ে পড়ে।

এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রাণহানির পাশাপাশি শতাধিক মানুষ দগ্ধ ও স্থায়ীভাবে আহত হন বলে মামলার আবেদনে দাবি করা হয়েছে।

মামলায় আরও যাদের আসামি করার জন্য আবেদন করা হয়েছে তারা হলেন— ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান, রাজউকের ফিল্ড সুপারভাইজার (উত্তরা)।

আবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হলেও প্রতিশ্রুত সহায়তা বাস্তবায়িত হয়নি। এ কারণেও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

আদালত মামলার আবেদন গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিমান নিরাপত্তা, প্রশিক্ষণ ব্যবস্থাপনা এবং জনবহুল এলাকায় সামরিক উড্ডয়ন নিয়ে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.