ট্রাম্পের সফরের আগে তাইওয়ান নিয়ে চীনের কড়া বার্তা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের আগে তাইওয়ানকে নিজেদের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেছে চীন। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। চলতি মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘তাইওয়ান ইস্যুটি চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তির মূল স্তম্ভ।’
আগামী ১৪ থেকে ১৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি একটি শীর্ষ বৈঠকে অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে।
মুখপাত্র লিন জিয়ান আরও বলেন, ‘এক-চীন নীতি ও তিনটি চীন-যুক্তরাষ্ট্র যৌথ ইশতেহার মেনে চলা এবং তাইওয়ান ইস্যুতে পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলোর প্রতিশ্রুতি রক্ষা করা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাধ্যবাধকতা, যা তাদের অবশ্যই পালন করতে হবে।’
বর্তমানে তাইপেইয়ের শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে রয়েছে ওয়াশিংটন। গত বছর ট্রাম্প প্রশাসন রেকর্ড এক হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। এর জেরে বেইজিং তীব্র প্রতিবাদ জানায় এবং বেশ কয়েকটি মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ও তাদের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া গত মাসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা প্রায় ১২৮ কোটি ডলার মূল্যের ১০৮টি ট্যাংকের শেষ চালানটি গ্রহণ করেছে তাইওয়ান।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই শীর্ষ সম্মেলনে উভয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়টি বিবেচনা করছে। এই প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে চীনা মুখপাত্র জানান, ট্রাম্পের পরিকল্পিত চীন সফর নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.