তুরস্ক: ড্রোন বিধ্বংসী ভারী মেশিনগানের রপ্তানি শুরু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হেলিকপ্টার থেকে ড্রোন ও মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) ধ্বংসের জন্য নতুন প্রজন্মের ভারী মেশিনগান রপ্তানি শুরু করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান স্যামসুন ইয়ুর্ট সাভুনমা (এসওয়াইএস)। ‘ক্যানিক এমথ্রি ফ্যালকন’ নামের এই অস্ত্রটি ইতিমধ্যে পাকিস্তান ও আজারবাইজানে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাফের আরাল বিষয়টি জানিয়েছেন।

চলতি সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা ২০২৬ আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে প্রথমবারের মতো এই ১২.৭x৯৯ মিলিমিটার ভারী মেশিনগানটি প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নতুন প্রযুক্তি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করছে। মেলায় আনাদোলু এজেন্সিকে জাফের আরাল জানান, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিশেষভাবে ক্যানিক এমথ্রি ফ্যালকনের নকশা করা হয়েছে, যেখানে স্বল্প খরচের ড্রোন একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘ক্যানিক এমথ্রি ফ্যালকন সম্পূর্ণভাবে ড্রোনের বিরুদ্ধে, বিশেষ করে শাহেদ-ধরনের ড্রোনগুলোকে হেলিকপ্টার থেকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে।’ এই অস্ত্র বর্তমানে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
রাডারে শনাক্ত হওয়া ড্রোনের বিরুদ্ধে হেলিকপ্টারগুলো এই সিস্টেম ব্যবহার করে দ্রুত ব্যবস্থা নিতে পারে। শাহেদ-ধরনের ড্রোনগুলো ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার বা ১৫৫ মাইল বেগে উড়তে পারে, যা একটি হেলিকপ্টারের গতির প্রায় সমান। এ বিষয়ে জাফের আরাল বলেন, ‘রাডারে এসব ড্রোন বা ইউএভি শনাক্ত হওয়ার পর হেলিকপ্টারগুলো আকাশে উড়ে ফ্যালকনের সাহায্যে এগুলোকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে।’
তিনি আরও জানান, এই ধারণাটি কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কার্যকরভাবে ব্যবহার শুরু হয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধের এই নতুন ধারণা এবারই প্রথম প্রদর্শিত হচ্ছে এবং প্রথমবারের মতো ব্যবহৃতও হচ্ছে।’
সাম্প্রতিক সংঘাতগুলোতে সহজে বহনযোগ্য ও সাশ্রয়ী ড্রোন-প্রতিরোধী ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর এই সিস্টেমের চাহিদা বেড়েছে। বিদেশ থেকে অনুরোধ পাওয়ার পর হেলিকপ্টারে ব্যবহারের উপযোগী করে এই অস্ত্রের ফায়ারিং রেট মিনিটে ১ হাজার ২০০ রাউন্ডে উন্নীত করা হয়েছে। জাফের আরাল বলেন, ‘অস্ত্রটি আগে থেকেই ছিল। আমরা এর উন্নয়ন ঘটিয়ে হেলিকপ্টার থেকে সহজে ব্যবহারের উপযোগী করেছি।’
আজারবাইজানের ২০টিরও বেশি হেলিকপ্টারে যুক্ত করার জন্য ৪০টির বেশি ক্যানিক এমথ্রি ফ্যালকন পাঠানোর কাজ শুরু হয়েছে। এছাড়া পাকিস্তানেও প্রাথমিক চালান পাঠানো হয়েছে। তুরস্কের গোকবে হেলিকপ্টারে এই সিস্টেম ব্যবহারের জন্য প্রাথমিক কাজ শুরু হয়েছে। তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের সঙ্গে যৌথভাবে কনিয়া শহরে এর পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান আরাল।
সাহা ২০২৬ প্রদর্শনীতে এসওয়াইএস গ্রুপ তাদের সমন্বিত প্রতিরক্ষা ইকোসিস্টেমের রূপকল্প তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ডিস্ট্রিবিউটেড মোবাইল লেয়ার্ড এয়ার ডিফেন্স আর্কিটেকচার, যা একাধিক সিস্টেমকে একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করে। এছাড়া মেলা চলাকালে বলকান দেশ কসোভোর সঙ্গে একটি বড় চুক্তির কথা ঘোষণা করেন জাফের আরাল। কসোভোর ১০০টি সাঁজোয়া যানে টারেট ও ৩০x১১৩ মিলিমিটার কামান যুক্ত করতে ৫ কোটি ডলারের বেশি মূল্যের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাফের আরাল বলেন, ‘বর্তমান যুদ্ধগুলো স্বল্প খরচের মনুষ্যবিহীন স্থল, নৌ ও আকাশযান এবং এসব যানে বহনযোগ্য কার্যকর অস্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে।’ এটাই যুদ্ধের নতুন ধরন উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তুরস্কই বিশ্বের একমাত্র দেশ যাদের কাছে এই ব্যবস্থা রয়েছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.