আপনি পড়ছেন

পুলিশ বাহিনীর কল্যাণ ও পেশাগত সক্ষমতা বাড়াতে একাধিক উদ্যোগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পুলিশ সদস্যদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

পুলিশ সদস্যদের দাবি পূরণে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
সালাহউদ্দিন আহমদ

রবিবার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন চাকরি করেও অনেক পুলিশ সদস্য কাঙ্ক্ষিত পদোন্নতি পান না। এ বাস্তবতা বিবেচনায় অবসরের আগে বিশেষ নীতিমালার আওতায় কিছু সদস্যকে সম্মানসূচক পদোন্নতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পদে এ ধরনের পদোন্নতির সুযোগ রাখা হতে পারে। পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব ও দীর্ঘ কর্মঘণ্টার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

মন্ত্রী বলেন, অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়ে চিন্তা করা হচ্ছে। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যায় পর্যন্ত এ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রের চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী নতুন ও উন্নত হাসপাতাল নির্মাণের কথাও জানান তিনি।

আবাসন সংকট নিরসনেও সরকারের গুরুত্বারোপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের জন্য ভবন ও কার্যালয় নির্মাণ, জমি অধিগ্রহণ এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দুই মাসে দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আধুনিক অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতার ওপরও জোর দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও অর্থপাচারের মতো অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ জরুরি হয়ে উঠেছে।

এ বিষয়ে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যুগোপযোগী আইন তৈরির জন্য একটি কমিটি কাজ করছে। পাশাপাশি মব সহিংসতা রোধে বিদ্যমান আইন সংশোধনের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.