বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। সোমবার (১১ মে) হাওড়ায় রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত অংশে নিরাপত্তা জোরদারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য রাজ্যের মুখ্যসচিব ও ভূমি-রাজস্ব দপ্তরকে নির্ধারিত সময়ের মধ্যে বিএসএফের কাছে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যু দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচিত ছিল। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও চোরাচালান ইস্যুকে সামনে এনে বিজেপি নির্বাচনী প্রচারণায় বিষয়টিকে বড়ভাবে তুলে ধরে।
সম্প্রতি দীর্ঘদিনের শাসক মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সীমান্ত প্রকল্পে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে সীমান্তবর্তী নয়টি জেলায় বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালত এ কাজ শেষ করতে মার্চের শেষ পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.