জ্বালানি সংকটে টালমাটাল: কয়েক দশকের রেকর্ড ভেঙে কয়লার দিকে ঝুঁকছে বিশ্ব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে বড় ধরনের অস্থিরতার প্রভাব এখন বিশ্বজুড়ে জ্বালানি বাজারে স্পষ্ট হয়ে উঠছে। সংকট মোকাবিলায় বহু দেশ আবারও কয়লাভিত্তিক বিদ্যুতের ওপর নির্ভরতা বাড়াতে শুরু করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে কয়লার চাহিদা ও আমদানি দ্রুত বেড়ে যাচ্ছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, চলতি ধারা অব্যাহত থাকলে বৈশ্বিক কয়লা আমদানি খুব শিগগিরই ইতিহাসের মাসভিত্তিক তৃতীয় সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের তেল ও গ্যাস সরবরাহ সংকট বিশ্ব জ্বালানি ব্যবস্থাকে নতুন করে নাড়িয়ে দিয়েছে।
বিশেষ করে এশিয়া ও ইউরোপের অনেক দেশ, যারা গত কয়েক বছরে কয়লার ব্যবহার কমানোর নীতি নিয়েছিল, তারাও এখন বিকল্প জ্বালানির অভাবে আবার কয়লার দিকে ফিরছে।
বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজমালিক সংগঠন বিমকো জানিয়েছে, গত মাসে দক্ষিণ কোরিয়া, জাপান ও ইউরোপীয় ইউনিয়নে কয়লা পরিবহন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এসব অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার ব্যবহার বাড়ছে।
বর্তমানে হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহনে বড় ধরনের বাধা তৈরি হওয়ায় এলএনজি সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কাতার তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর পরপরই ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিশ্বের অন্যতম বড় এলএনজি কেন্দ্র রাস লাফানে ক্ষয়ক্ষতির খবর আসে।
বিমকোর তথ্য বলছে, হরমুজ প্রণালীতে অচলাবস্থার পর বৈশ্বিক সমুদ্রপথে এলএনজি পরিবহন এপ্রিল মাসে আগের বছরের তুলনায় অন্তত ৮ শতাংশ কমে গেছে।
এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে কিছু কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে। অন্যদিকে ইউরোপও শীতের আগেই জ্বালানির মজুত নিশ্চিত করতে নতুন করে চাপে পড়েছে।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির বিশ্লেষকেরা বলছেন, বর্তমান সংকট বিভিন্ন দেশকে তাদের জ্বালানি নিরাপত্তা নীতি পুনর্বিবেচনায় বাধ্য করছে। ফলে অনেক দেশ সাময়িকভাবে হলেও কয়লার ব্যবহার বাড়ানো এবং অবসরের পথে থাকা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রাখার সিদ্ধান্ত নিচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.