আপনি পড়ছেন

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পূর্ব জেরুজালেম দখলের বর্ষপূর্তি উপলক্ষে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছেন। বৃহস্পতিবার তিনি এই অনুপ্রবেশ করেন বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে কট্টরপন্থি দখলদারদের একটি দল ছিল।

আল-আকসায় ফের ইসরায়েলি মন্ত্রী বেন-গভিরের জোরপূর্বক প্রবেশ
ইসরায়েলি মন্ত্রী বেন-গভির

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেন-গভির ইসরায়েলি পতাকা উড়াচ্ছেন এবং একদল ডানপন্থি দখলদারের সঙ্গে উল্লাস করছেন। এসময় তাদের পেছনে পবিত্র ডোম অব দ্য রক মসজিদটি দেখা যায়। এর আগে রোববারও কট্টরপন্থি দখলদারদের সঙ্গে নিয়ে আল-আকসা মসজিদে একইভাবে প্রবেশ করেছিলেন তিনি এবং সেখানে উসকানিমূলক তালমুডিক প্রার্থনা করেছিলেন।

আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, বেন-গভিরের চরম ডানপন্থি দল ওজমা ইয়েহুদিত (জুইশ পাওয়ার)-এর নেসেট সদস্য ইতজাক ক্রইজারও মসজিদে প্রবেশ করে ইসরায়েলি পতাকা উড়াচ্ছেন। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আনাদোলু এজেন্সিকে জানান, পুলিশি নিরাপত্তায় বৃহস্পতিবার ৬২০ জন ইসরায়েলি দখলদার আল-আকসায় জোরপূর্বক প্রবেশ করে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৬৭ সালে শহরটি দখলের দিনটি উদযাপনের জন্য প্রায় ৫০ হাজার দখলদার বৃহস্পতিবার পূর্ব জেরুজালেমে একটি পতাকা মিছিল করার পরিকল্পনা করেছে। এই মিছিলে প্রায়শই ফিলিস্তিনিদের সম্পত্তিতে বর্বরোচিত হামলা চালানো হয় এবং আরবদের বিরুদ্ধে দেওয়া হয় চরম ঘৃণাত্মক স্লোগান, ‘আরবদের মৃত্যু হোক।’

আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে। তাদের মতে, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন দখলদারদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতে, গত এপ্রিলে ইসরায়েলি দখলদাররা ৩০ বার এই মসজিদে জোরপূর্বক প্রবেশ করেছে।

ফিলিস্তিনিদের অভিযোগ, আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমকে পুরোপুরি ইহুদি অঞ্চলে পরিণত করতে এবং শহরটির আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলতে ইসরায়েল কয়েক দশক ধরে তাদের অপচেষ্টা জোরদার করেছে। আন্তর্জাতিক প্রস্তাবনার ভিত্তিতে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে। এসব আন্তর্জাতিক প্রস্তাবে ১৯৬৭ সালে ইসরায়েলের শহর দখল বা ১৯৮০ সালে এর অন্তর্ভুক্তিকরণকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.