আপনি পড়ছেন

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশটি এখন পর্যন্ত তাদের ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্য সংকটের মোকাবিলা করছে।

কঙ্গোয় ইবোলা মহামারিতে প্রাণহানি ছাড়াল ৫ হাজার
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, দেশজুড়ে ইবোলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫১ জনে। শনিবার প্রকাশিত তথ্যানুযায়ী, প্রাদুর্ভাবটি ইতিমধ্যে আটটি প্রদেশে ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো হলো হাউত-উয়েলে, ইতুরি, উত্তর কিভু, দক্ষিণ কিভু, বাস-উয়েলে, শোপো, দক্ষিণ উবাঙ্গি এবং উত্তর উবাঙ্গি।

কঙ্গোর ইতিহাসে এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া মহামারির পর বৈশ্বিকভাবেও এটি দ্বিতীয় বৃহত্তম ঘটনা।

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর কিভু এবং ইতুরি প্রদেশে ইবোলায় আক্রান্ত হয়ে দুই তরুণ কঙ্গোলিজ চিকিৎসকের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি)।

স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, রোগটির প্রাথমিক শনাক্তকরণ এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার ক্ষেত্রে (কন্টাক্ট ট্রেসিং) দুর্বলতাই সংক্রমণ ঠেকানোর প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মাত্র ১২ শতাংশ আগে থেকে নজরদারিতে থাকা ব্যক্তিদের তালিকায় ছিলেন এবং অধিকাংশ মৃত্যুর ঘটনাই ঘটছে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.