আপনি পড়ছেন

কাতারে অবস্থানরত আফগান শরণার্থীদের পাকিস্তানে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবারের মধ্যেই তাদের সেখানে পাঠানো হতে পারে। তবে পাকিস্তানে পাঠানো হলে পরবর্তী সময়ে তাদের তালেবান শাসিত আফগানিস্তানে ঠেলে দেওয়া হতে পারে বলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন
কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীরা

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবিত নির্বাসন ফ্লাইটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে মানবাধিকারকর্মী ও আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, আগামী কয়েক দিনের মধ্যেই এটি কার্যকর হতে পারে।

কাতারের ‘ক্যাম্প আস সায়লিয়াহ’ ঘাঁটিতে অবস্থানরত আফগান শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যেই এমন পদক্ষেপের বিষয়টি সামনে এসেছে। এই ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নেওয়ার সময়সীমা এর আগেও বারবার বাড়িয়েছে মার্কিন সরকার।

শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছিল, ৩১ মার্চের মধ্যে এই আশ্রয়কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়া হবে। পরবর্তী সময়ে সেই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। সেপ্টেম্বর মাসে ট্রাম্প প্রশাসন ক্যাম্পটি বন্ধ করার প্রক্রিয়া আরও নয় মাসের জন্য পিছিয়ে দেয়।

চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রশাসন ক্যাম্প আস সায়লিয়াহর আফগান শরণার্থীদের গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করেছিল। সে সময় আফ্রিকার ওই দেশটিতে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল।

পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার এই পরিকল্পনার কারণে মানবাধিকারকর্মী ও বন্দিদের পরিবারের মধ্যে শরণার্থীদের নিরাপত্তা এবং তাদের আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আফগান শরণার্থীদের সহায়তায় কাজ করা সংস্থা ‘আফগানইভাক’ শুক্রবার এক বিবৃতিতে প্রশাসনের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। সংস্থাটির অভিযোগ, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিকে জনসাধারণের মনোযোগ থাকার সুযোগ নিয়ে প্রশাসন এই ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছে, যাতে কেউ বিষয়টি খেয়াল না করে।

সংস্থাটি বলে, ‘এই ফ্লাইটগুলো কোথায় অবতরণ করবে তা সরকার প্রকাশ করবে না। কারণ সেখানে পৌঁছালে এই মানুষদের ভাগ্যে কী ঘটবে, তা তারা ভালোভাবেই জানে।’ সংস্থাটি আরও যোগ করে, ‘যে সরকার নিজের কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী, তারা কোনো কিছু গোপন করে না।’

কাতারের আশ্রয়কেন্দ্রে থাকা আফগান শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর এই পদক্ষেপের তথ্য মিলল। তবে প্রস্তাবিত এই ফ্লাইটের নির্দিষ্ট সময় ও গন্তব্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.