আপনি পড়ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানকে কোনো সামরিক সরঞ্জাম না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়েও বেইজিংয়ের সমর্থনের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ওই দিন বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে চীনের সমর্থন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমর্থন বলতে তারা আমাদের সঙ্গে কোনো যুদ্ধ করছে না বা এমন কিছু নয়।’

তিনি বলেন, ‘তিনি (শি) সামরিক সরঞ্জাম না দেওয়ার কথা বলেছেন। এটি একটি বড় বিবৃতি।’

ট্রাম্প আরও জানান, চীন ওই অঞ্চল থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনে বলে তারা হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে চায়।

শি জিনপিংয়ের বক্তব্য উদ্ধৃত করে ট্রাম্প বলেন, ‘তারা সেখান থেকে প্রচুর তেল কেনেন এবং এই ধারা অব্যাহত রাখতে চান। শি হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে চান।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি একটি চুক্তি দেখতে চান। তিনি বলেছেন, আমি যদি কোনো সাহায্য করতে পারি, তবে সাহায্য করতে চাই। যে কেউ এত বেশি তেল কিনলে তার সঙ্গে স্পষ্টতই এক ধরনের সম্পর্ক থাকে, তবে তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত দেখতে চান।’

ট্রাম্পের এই দাবির বিষয়ে চীনা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ওই বৈঠকের বিবৃতিতে ইরান বা হরমুজ প্রণালীর কোনো উল্লেখ নেই। বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের মতো প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে দুই নেতা মতবিনিময় করেছেন।’

বৃহস্পতিবার সম্প্রচারিত হতে যাওয়া ওই সাক্ষাৎকারের অপর এক অংশে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন শি। এর মধ্যে রয়েছে মার্কিন সয়াবিন, তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং বোয়িং উড়োজাহাজ ক্রয়।

বেইজিংয়ে উপস্থিত ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে তিনি বলেন, ‘তিনি ২০০টি জেটের অর্ডার দিতে যাচ্ছেন, এটি একটি বড় বিষয়। বোয়িং চেয়েছিল ১৫০টি, তারা পেয়েছে ২০০টি। আমি মনে করি এটি একটি প্রতিশ্রুতি ছিল। এটি এক ধরনের বিবৃতির মতো ছিল, তবে আমি মনে করি এটি একটি প্রতিশ্রুতি ছিল।’

এর আগে ফক্স নিউজ জানায়, শি জিনপিং বোয়িং ৭৩৭ ম্যাক্স জেট কিনতে রাজি হয়েছেন বলে হ্যানিটিকে জানিয়েছিলেন ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে থাকা করপোরেট নির্বাহীদের সঙ্গে দেখা করার জন্য চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.