যুক্তরাজ্যে ঢুকতে পারল না ১১ উগ্র ডানপন্থী
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
উগ্র ডানপন্থী সমাবেশে যোগ দিতে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টাকালে ১১ জন বিদেশি নাগরিককে বাধা দেওয়া হয়েছে। উগ্রবাদী দৃষ্টিভঙ্গি ছড়ানোর উদ্দেশ্যে তারা দেশটিতে প্রবেশের চেষ্টা করছিল বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়। শুক্রবার এক বিবৃতিতে সরকার এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার লন্ডনে ‘ইউনাইট দ্য কিংডম’ সমাবেশের আগে আরও উগ্রবাদীদের যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে জানায় সরকার। এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই দেশের আত্মার জন্য লড়াই করছি।’
সরকার এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ব্রিটিশ সম্প্রদায়কে জঘন্য বিদ্বেষ থেকে রক্ষা করার পদক্ষেপ নিয়েছেন এবং এর অংশ হিসেবে উগ্রবাদী দৃষ্টিভঙ্গি ছড়াতে ইচ্ছুক ১১ জন বিদেশি ডানপন্থী উসকানিদাতার যুক্তরাজ্যে প্রবেশ আটকে দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের রাস্তায় যারা সহিংসতা ও বিদ্বেষ ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে শনিবার পুলিশের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
‘মেক ইউরোপ গ্রেট এগেইন’ নামে নতুন জোট গঠনের আহ্বানে ব্রিটিশ উগ্র ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে আগামীকালের এই সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। টমি রবিনসনের প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলে-লেনন।
যুক্তরাজ্যে প্রবেশে বাধাপ্রাপ্তদের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক উগ্রবাদী ভ্যালেন্টিনা গোমেজও রয়েছেন। তিনি মুসলিম সম্প্রদায় সম্পর্কে উসকানিমূলক ও অমানবিক মন্তব্য করার জন্য পরিচিত।
স্টারমার বলেন, চলতি সপ্তাহের এই পদযাত্রা আমাদের সামনে এক কঠোর সতর্কবার্তা দিচ্ছে যে আমরা ঠিক কীসের বিরুদ্ধে লড়াই করছি। তিনি আরও যোগ করেন, এই সমাবেশের আয়োজকরা মূলত অত্যন্ত স্পষ্টভাবে বিদ্বেষ ও বিভাজন ছড়াচ্ছে।
যারা যুক্তরাজ্যে প্রবেশ করে ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করবে তাদের আটকে দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
স্টারমার আরও বলেন, ‘যে কেউ আমাদের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কাউকে ভয় দেখাতে বা হুমকি দিতে এলে তাকে আইনের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.