আপনি পড়ছেন

গাজা উপত্যকার ওপর আরোপিত দীর্ঘদিনের অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা হওয়া মানবিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ’ আন্তর্জাতিক জলসীমায় জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে নৌযানগুলো নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি এতে থাকা কর্মীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী। ফিলিস্তিনি জলসীমায় পৌঁছানোর আগেই পূর্বপরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।

গাজাগামী ত্রাণবহর এখন ইসরায়েলি সেনাদের কবজায়!
ছবি - সংগৃহীত

ত্রাণবহর থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা একে একে নৌযানগুলোতে উঠে পড়ছে। এর আগে সোমবার ভোরে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পরপরই নিজেদের নৌযানের কাছাকাছি অজ্ঞাত জাহাজ ও নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার কথা জানিয়েছিল ফ্লোটিলা কর্তৃপক্ষ। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আটক কর্মীদের নৌবাহিনীর একটি জাহাজে স্থানান্তর করা হয়েছে, যাকে তারা ‘ভাসমান কারাগার’ হিসেবে বর্ণনা করেছে। সেখান থেকে তাদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

হামলার কিছুক্ষণ আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এক বিবৃতিতে তাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছিল। বিবৃতিতে তারা উল্লেখ করে, গাজার দিকে তাদের যাত্রা অব্যাহত থাকায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের হুমকিতে তারা ভয় পাবে না। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজার ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙার নতুন প্রচেষ্টা হিসেবে ৫৪টি নৌযানের এই বহরটি গত বৃহস্পতিবার তুরস্কের মারমারিস শহর থেকে যাত্রা শুরু করেছিল।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ত্রাণবহরটি জব্দের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিতে সোমবার একটি নিরাপত্তা বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। প্রসঙ্গত, গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন নেতানিয়াহু। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বড় একটি অংশই নারী ও শিশু।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.