আপনি পড়ছেন

দেশের ভঙ্গুর অর্থনীতি চাঙ্গা করতে এবং প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করার লক্ষ্যে তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই মূলত উন্নয়নের এই বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

‘টিউবওয়েলে পানি ঢালার মতো’ বিনিয়োগ চাইলেন মন্ত্রী!
আমির খসরু মাহমুদ চৌধুরী

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সোমবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য এই এডিপি অনুমোদন দেওয়া হয়। সরকারপ্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, উচ্চাকাঙ্ক্ষী মনে হলেও এই উন্নয়ন বাজেট বাস্তবায়ন করা সম্ভব।

বর্তমানে সরকারের অধীনে থাকা প্রায় এক হাজার ৩০০ প্রকল্প পর্যালোচনার কাজ চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসব প্রকল্পের মধ্যে যেগুলো অপ্রয়োজনীয়, অকার্যকর কিংবা অনিয়মের সঙ্গে জড়িত, সেগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে। বাতিল হওয়া প্রকল্পের জায়গায় নতুন প্রকল্প গ্রহণের জন্য বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি নতুন প্রকল্পের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ এবং কর্মসংস্থান তৈরির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

অর্থনীতি পুনরুদ্ধারে বড় বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘টিউবওয়েলের পানি কমে গেলে যেমন ওপর থেকে পানি ঢেলে চাপ বাড়াতে হয়, তেমনি অর্থনীতিকে সচল করতে বড় বিনিয়োগের বিকল্প নেই।’ প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে। এখন থেকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করলেই কেবল প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হবে। এছাড়া কাজের গতি নিয়মিত তদারকি করতে প্রতিটি মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড চালু করার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক খাতের উন্নয়নে বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার কর্মসূচির মাধ্যমে করদাতার সংখ্যা বাড়িয়ে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির পরিকল্পনাও এই বাজেটের অন্যতম অংশ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.