সৌদিতে জেট স্কোয়াড্রন পাঠাল পাকিস্তান, মোতায়েন ৮ হাজার সেনা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে সামরিক উপস্থিতি জোরদার করেছে পাকিস্তান। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় সৌদি ভূখণ্ডে প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে বিভিন্ন নিরাপত্তা সূত্র জানিয়েছে। খবর রয়টার্স।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার প্রেক্ষাপটে এই মোতায়েনকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরান সংকটে পাকিস্তান প্রকাশ্যে মধ্যস্থতার ভূমিকার কথা বলছে, একই সময়ে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সরাসরি সামরিক সহায়তাও বাড়িয়েছে ইসলামাবাদ।
সূত্রগুলোর দাবি, পাকিস্তান সৌদি আরবে প্রায় ১৬টি যুদ্ধবিমান নিয়ে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন পাঠিয়েছে। এর মধ্যে অধিকাংশই চীনের সহায়তায় তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান। পাশাপাশি দুটি ড্রোন ইউনিট ও চীনের তৈরি এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মোতায়েন করা বাহিনীর সদস্যসংখ্যা প্রায় ৮ হাজার এবং প্রয়োজনে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতি রয়েছে। এসব সামরিক সরঞ্জাম পাকিস্তানি সদস্যরাই পরিচালনা করছেন, আর পুরো ব্যয়ের দায়িত্ব নিয়েছে সৌদি আরব।
গত বছর স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় দুই দেশ একে অপরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানানো হয়েছিল। তবে চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি আরব পাকিস্তানের নিরাপত্তা ছাতার আওতায় রয়েছে।
এদিকে, এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় এই সামরিক মোতায়েন নতুন করে আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে আলোচনা তৈরি করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.