অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ যা বর্তমানে বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্বাসনালিতে প্রদাহ ও সংকোচনের ফলে সৃষ্ট এই সমস্যার কারণে রোগীর শ্বাস নিতে কষ্ট হওয়া ছাড়াও বুক চাপ লাগা, কাশি এবং শ্বাসের সময় শোঁ-শোঁ শব্দের মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসকদের মতে, সঠিক সময়ে সচেতন না হলে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করলে এই রোগ যেকোনো সময় প্রাণঘাতী রূপ নিতে পারে।

 হাঁপানির লক্ষণ অবহেলা করলে হতে পারে বড় বিপদ
ছবি - সংগৃহীত

বিশেষজ্ঞরা বলছেন, যদিও অ্যাজমার স্থায়ী কোনো নিরাময় নেই, তবে নিয়মিত ইনহেলার ও ওষুধ ব্যবহারের মাধ্যমে অধিকাংশ রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ সচেতনতা বজায় রাখলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে অনেক ক্ষেত্রে রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করে দেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শ্বাসতন্ত্রের এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ধুলাবালি ও ধোঁয়া এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় টিকা নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন চিকিৎসকরা।

পরিবেশগত নানা কারণ যেমন ধুলাবালি, গাড়ির ধোঁয়া, কারখানার রাসায়নিক পদার্থ এবং বায়ুদূষণ এই রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া স্থূলতা বা শরীরের অতিরিক্ত চর্বি শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করে বলে বিশেষজ্ঞরা জানান। শিশুদের ক্ষেত্রে কম ওজন নিয়ে জন্ম নেওয়া বা শৈশবে পরোক্ষ ধূমপানের সংস্পর্শে থাকাও ভবিষ্যতে হাঁপানির অন্যতম কারণ হতে পারে। গৃহস্থালির ধূলিকণা, ছত্রাক বা বিভিন্ন তীব্র গন্ধ থেকেও অনেকের শ্বাসকষ্টের সমস্যা তীব্র হয়।

বংশগত কারণে মা-বাবা বা ভাই-বোনের হাঁপানি থাকলে অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যাঁদের একজিমা বা অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জরুরি অবস্থায় যখন ইনহেলার স্বাভাবিকের মতো কাজ করে না কিংবা রোগীর কথা বলতে বা হাঁটতে কষ্ট হয়, তখন কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.