আপনি পড়ছেন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। একই সঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগেই তার ক্ষমতা ছাড়ার যে গুঞ্জন তৈরি হয়েছে, তা নাকচ করে দিয়েছেন তিনি।

ক্ষমতা ছাড়ার গুঞ্জন উড়িয়ে আগামী নির্বাচনেও লড়বেন স্টারমার
কিয়ার স্টারমার

সোমবার উত্তর-পশ্চিম লন্ডন পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমাদের এখনো অনেক কাজ করার বাকি আছে।’

দেশ ও লেবার পার্টির নেতা হিসেবে নিজের দায়িত্ব পালনে অবিচল থাকার কথা উল্লেখ করেছেন তিনি। স্টারমার বলেন, ‘আমার দায়িত্ব ও কর্তব্য বলতে যা বুঝি, সেটির প্রতি আমি পুরোপুরি মনোযোগী। আর সেটি হলো দেশের প্রতি আমার কর্তব্য।’

স্টারমার জানান, নির্বাচনী পরাজয়ের পর প্রথম কাজ ছিল পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া এবং মনোযোগ সঠিক জায়গায় রাখা। পরবর্তী পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অবশ্যই আগামী নির্বাচনে লড়তে চাই।’

নিজের অবস্থানে অনড় থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমি কতবার বলব জানি না, তবে আমি সরে দাঁড়াচ্ছি না।’

আগামী মাসে মেকারফিল্ড উপনির্বাচনে বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম জয়ী হলেও নিজের ক্ষমতা ছাড়ার কোনো সময়সীমা নির্ধারণ করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত সপ্তাহে লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি সম্ভাব্য ওই উপনির্বাচনে বার্নহ্যামকে দলের প্রার্থী হিসেবে লড়ার অনুমতি দিয়েছে।

বৃহস্পতিবার লেবার পার্টির আইনপ্রণেতা জশ সাইমন্স পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এই সিদ্ধান্ত আসে। মূলত বার্নহ্যামের পার্লামেন্টে ফেরার পথ সুগম করতেই এই উপনির্বাচনের সুযোগ তৈরি করা হয়েছে।

দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে হলে বার্নহ্যামকে প্রথমে স্থানীয়ভাবে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হতে হবে এবং এরপর আসনটিতে জয়লাভ করতে হবে। পার্লামেন্টে নির্বাচিত হলে নেতৃত্বের লড়াই শুরু করার জন্য তার অন্তত ৮১ জন লেবার আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে, যা পার্লামেন্টে দলটির মোট ৪০৩ জন আইনপ্রণেতার ২০ শতাংশ।

তবে বর্তমান প্রধানমন্ত্রী এবং লেবার নেতা হিসেবে ভবিষ্যতে দলের নেতৃত্বের কোনো নির্বাচন হলে স্টারমারের নাম স্বয়ংক্রিয়ভাবেই ব্যালটে থাকবে। আর এই সম্পূর্ণ প্রক্রিয়া চলাকালে তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.