আপনি পড়ছেন

জাতীয় সংসদে সক্রিয় ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে সক্রিয় ভূমিকার প্রস্তুতি নিতে নারী এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর
নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএনপি দলীয় নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে দক্ষতা অর্জন করতে হবে এবং তথ্যসমৃদ্ধ হতে হবে। সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা এবং আলোচনায় দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সজাগ থাকতে হবে।

এ সময় তিনি নারী এমপিদের নিজ নিজ এলাকায় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন এবং তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ড ও আদর্শ আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় জনগণ নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে ছিল। এখন গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ তৈরি হয়েছে, যা আরও শক্তিশালী করতে হবে।

সভায় উপস্থিত নারী সংসদ সদস্যরা সংসদের কার্যপদ্ধতি, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন।

বৈঠক শেষে একজন নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা বলেন, সংসদীয় কার্যপ্রণালী নিয়ে দলীয়ভাবে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে এবং অধিবেশন শুরুর আগে তা দেওয়া হবে।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি নারী আসন সংরক্ষিত। এর মধ্যে বিএনপি ৩৬টি আসন পেয়েছে বলে জানানো হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.