ইরানের ওপর ট্রাম্পের পরিকল্পিত হামলা স্থগিত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) এই হামলা হওয়ার কথা ছিল। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধে তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, গত মঙ্গলবার তিনি ইরানে নতুন করে বড় হামলার পরিকল্পনা করেছিলেন। তবে যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে হামলা থেকে সরে এসেছেন।
তিনি আরো বলেন, উপসাগরীয় মিত্রদেশগুলোর অনুরোধেও তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। কারণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে দিলে ইরান উপসাগরীয় দেশে পাল্টা হামলার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরান ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে রয়েছে।
এর আগেও যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধে তার চুক্তির রূপরেখা ইরান প্রত্যাখ্যান করে। এ কারণে তিনি মঙ্গলবার হামলার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ইরানের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করতে অনুরোধ জানায়। সমঝোতায় পৌঁছাতে এখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।
তবে তিনি বলেন, মার্কিন সেনাবাহিনীকে ইরানে বড় ধরনের হামলার জন্য প্রস্তুতি রাখতে বলেছেন। যদি চুক্তি না হয়, তাহলে এক মুহূর্তের নির্দেশে হামলার জন্য প্রস্তুতি রয়েছেন মার্কিন সেনারা।
সিএনএন বলছে, গত শনিবার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকের এক দিন পরই হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না।
ইরানের শীর্ষ কর্মকর্তারা পিছু হটতে প্রস্তুত, দেশটির পক্ষ থেকে এখনো এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।
বিশ্লেষকরা বলছেন, নতুন কোনো সমঝোতা নাহলে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে পারে। তবে আপাতত কূটনৈতিক আলোচনা চলতে থাকায় সম্ভাব্য সংঘাত এড়ানোর সুযোগ এখনো রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.