আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন দুই বন্দুকধারীর। স্থানীয় সময় সোমবার (১৮ মে) জোহরের নামাজের আগে এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের

ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে গুলি, প্রাণ গেল ৫ জনের
ছবি- বিবিসি

সান ডিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় ওই ইসলামিক সেন্টারের অবস্থান। সেখানে রয়েছে সান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদটি। আরো রয়েছে শিশুদের ইসলামি বিদ্যালয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্বেষমূলক অপরাধ বিবেচনায় নিয়ে এ ঘটনার তদন্ত করা হচ্ছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের একজনের বয়স ১৭ বছর, আরেকজনের ১৯ বছর। দুজন গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। শহরের পুলিশপ্রধান স্কট ওয়াহল বলেন, যেকোনো সম্প্রদায়ের জন্যই এটি ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো ঘটনা।

ঘটনার পর তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ বিষয়ে জনসাধারণের কাছ থেকে তথ্য চেয়েছে এফবিআই। তথ্য জানানোর জন্য একটি বিশেষ নম্বর দেওয়া হয়েছে। এফবিআই কর্মকর্তা মার্ক রেমিলি জানান, হামলার ঘটনায় পুলিশের দিক থেকে কোনো গুলি চালানো হয়নি।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ইসলামিক সেন্টারটির বিদ্যালয়ে থাকা শিশুদের সবাই এ ঘটনায় অক্ষত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। নিহতদের একজন ওই সেন্টারের নিরাপত্তা প্রহরী ছিলেন।

সোমবার বিকেলে সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া সংবাদ সম্মেলনে বলেন, বিপদ কেটে গেছে। শিশুরা নিরাপদ আছে, এটা ভালো খবর।

তিনি আরো বলেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনাদের আশ্বস্ত করছি, এ শহরে আপনাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় শার্প মেমোরিয়াল হাসপাতালের মুখপাত্র জানান, আহত ব্যক্তিদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কতজন চিকিৎসা নিচ্ছেন, সেই সংখ্যা তিনি জানাননি।

ইসলামিক সেন্টারটির পরিচালক ও ইমাম তাহা হাসান বলেন, আমরা এর আগে এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। এই মুহূর্তে আমরা দোয়া করছি এবং আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছি। যেকোনো উপাসনালয়কে লক্ষ্যবস্তু বানানো ন্যক্কারজনক।

ইসলামিক সেন্টারে গুলির ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি এটিকে ‘একটি ভয়াবহ পরিস্থিতি’বলে মন্তব্য করেছেন।

ঘটনার পর লস অ্যাঞ্জেলসের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার ও উপাসনালয়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। প্রতিষ্ঠানটির সান ডিয়েগোর নির্বাহী পরিচালক তাজহিন নিজাম বলেন, প্রার্থনা কিংবা শিশুদের স্কুলে পড়ার সময় কাউকেই যেন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতে না হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.