আপনি পড়ছেন

দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ১৩ সদস্যের জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ গত রোববার এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানায়।

জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি, যা আছে কর্মপরিধিতে
প্রধানমন্ত্রী তারেক রহমান

কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টাকে প্রধান সমন্বয়ক রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

নতুন সরকার গঠনের পর বিভিন্ন খাতে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। জানা গেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ধরনের নামের কমিটি আগের কোনো সরকারের সময় ছিল না।

নিরাপত্তার পরিস্থিতি সার্বিকভাবে মূল্যায়ন করতে জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি, ক্ষেত্র ও পরিধি নির্ধারণের পাশাপাশি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অগ্রাধিকার নির্ধারণ এবং আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকিকরণ এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাগুলোর কার্যপরিধি এবং ক্ষেত্র নির্ধারণ করবে কমিটি।

এই কমিটি প্রয়োজনে প্রচলিত আইন ও বিধি-বিধান সংশোধনের পাশাপাশি নতুন আইন ও বিধি-বিধান প্রণয়নে সুপারিশ এবং অনলাইন প্ল্যাটফর্ম নিয়মিতভাবে তদারকির ব্যবস্থা নেবে। এছাড়া গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও নির্দেশনা দেবে। এ কমিটির সচিবালয় সংক্রান্ত প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা দেবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালকসহ স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে সহায়তাকারী হিসেবে চারজন অফিসারকে হিসেবে রাখা হয়েছে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল সিকিউরিটি ইউনিটের (এসএসইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.