সব জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
- Details
- by খেলাধুলা ডেস্ক
দীর্ঘ চোট আর মাঠের বাইরের নানা গুঞ্জন শেষে অবশেষে ব্রাজিলের ফিফা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার। ভক্তদের অনুরোধ ও দলের চাহিদাকে গুরুত্ব দিয়ে এই তারকা ফরোয়ার্ডকে দলে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে এক সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি ২৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। ২০২৩ সালের পর এই প্রথমবার জাতীয় দলে ফিরলেন নেইমার। দল ঘোষণার জমকালো অনুষ্ঠানে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম উচ্চারিত হতেই উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। সংবাদমাধ্যমের তথ্যমতে, অনুষ্ঠানটি কাভার করতে বিভিন্ন দেশের ৬০০-এর বেশি গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে চোট পেয়ে জাতীয় দলের বাইরে চলে যান নেইমার। এরপর বারবার ছোট চোট ও ফর্মহীনতার কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাকে দলে রাখেননি ইতালিয়ান কোচ আনচেলত্তি। তবে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে তিনি নিজের ফিটনেস প্রমাণ করেন এবং কোচের আস্থা অর্জন করেন। ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের পর এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯টি গোল করেছেন তিনি।
দল ঘোষণার পর নেইমারকে নেওয়ার বিষয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা নেইমারকে পুরো বছরজুড়ে মূল্যায়ন করেছি এবং সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক খেলে যাওয়া ও শারীরিক অবস্থার উন্নতির বিষয় পর্যবেক্ষণে ছিল। অন্যদের মতো তারও একই ভূমিকা এবং দায়িত্বশীলতা থাকবে। তবে এটি সত্য যে কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের প্রাধান্য দিই।’
দলে থাকলেও নেইমারের একাদশে থাকা নিশ্চিত নয় বলে জানিয়েছেন আনচেলত্তি। তিনি আরও বলেন, ‘এখানে আপনার খেলার, না খেলার, ডাক পাওয়ার কিংবা বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা আছে। তবে তার অভিজ্ঞতা ও দলে তার প্রতি সহানুভূতি ভালো আবহ তৈরি করতে পারে। আমি স্বচ্ছ এবং সৎ থাকতে চাই। যদি নেইমার দলে থাকা প্রাপ্য হন তবে খেলবেন। আমি তারকা চাই না, এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। নেইমার কেবল রিজার্ভ ফুটবলার নন, তিনি ১ মিনিটের জন্য খেললেও দলের মান বাড়াবেন।’
এখনই স্কোয়াড নিয়ে সমালোচনা না করার আহ্বান জানিয়ে কোচ বলেন, ‘এটা হয়তো নিখুঁত দল হয়নি। কিন্তু এটি হবে সহনশীল, বিনয়ী ও নিঃস্বার্থ। প্রত্যেকের ভিন্ন ভাবনা থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমিই নিই। জুলাই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন বোঝা যাবে আমি ঠিক করেছি নাকি ভুল।’
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক হিসেবে আছেন আলিসন, এদেরসন ও ওয়েভারতন। ডিফেন্ডার হিসেবে দলে ডাক পেয়েছেন অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস ও ওয়েসলি। মিডফিল্ডার হিসেবে আছেন ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও এবং লুকাস পাকেতা। ফরোয়ার্ড হিসেবে দলে জায়গা পেয়েছেন এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.