বিশ্বকাপে এআই প্রযুক্তির বিপ্লব: বদলে যাবে মাঠের রণকৌশল
- Details
- by খেলাধুলা ডেস্ক
আসন্ন ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রূপে ব্যবহার হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এই প্রযুক্তির মাধ্যমে খেলা চলাকালীন নিখুঁত অ্যানালাইসিসের পাশাপাশি মাঠের রণকৌশলেও বড় ধরনের পরিবর্তন আসবে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞে অংশ নেওয়া ৪৮টি দলই এআই প্রযুক্তির সমান সুবিধা পাবে।

অংশগ্রহণকারী প্রতিটি দল নিজস্ব এআই মডেলের মাধ্যমে রিয়েল-টাইম ডেটা এবং লাইভ থ্রিডি সিমুলেশন ব্যবহারের সুযোগ পাবে। ফিফার প্রযুক্তিগত অংশীদার লেনোভোর তৈরি ‘ফুটবল এআই প্রো’ সিস্টেমটি কোটি কোটি ডেটা পয়েন্ট এবং দুই হাজারের বেশি ফুটবল-সম্পর্কিত মেট্রিক বিশ্লেষণ করতে সক্ষম। ব্যাংক অব আমেরিকা (বিওএফএ) গ্লোবাল রিসার্চের একটি নোটে বলা হয়েছে, ‘অতীতে ধনী দলগুলো প্রযুক্তির দিক থেকে যে বাড়তি সুবিধা পেত, ২০২৬ সালে এই এআই প্রযুক্তি ডেটার সেই বৈষম্য ঘুচিয়ে দেবে এবং প্রতিটি দলকেই সমানে-সমান সুযোগ এনে দেবে।’
মাঠের লড়াইয়ে অফসাইডের সিদ্ধান্তগুলো আরও নির্ভুল করতে মাত্র এক সেকেন্ডে খেলোয়াড়দের শরীরী গঠন ডিজিটাল স্ক্যান করে নিখুঁত থ্রিডি সংস্করণ তৈরি করা হবে। এছাড়া টুর্নামেন্টের ১৬টি স্টেডিয়ামের প্রতিটির একটি করে লাইভ ভার্চুয়াল কপি বা ‘ডিজিটাল টুইন’ থাকবে। এর মাধ্যমে গ্যালারির ভিড়, নিরাপত্তা ঝুঁকি এবং খেলোয়াড়দের রিয়েল-টাইম স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। স্যানডিস্কের হিসাব অনুযায়ী, এবারের আসরে প্রায় ৯০০ পেটাবাইট ডেটা তৈরি হবে, যা ২০২২ কাতার বিশ্বকাপের চেয়ে প্রায় ৪৫ গুণ বেশি। বিওএফএ-এর রিসার্চ টিমের মতে, ‘২০২৬ বিশ্বকাপই প্রথম টুর্নামেন্ট, যেখানে ডেটা নিজেই একটি মূল পণ্য। আমরা একটি বিশাল, রিয়েল-টাইম সিমুলেশন দেখতে যাচ্ছি যেখানে প্রতি সপ্তাহে কয়েক পেটাবাইট হারে ভৌত জগতকে ডেটার আয়নায় রূপান্তর করা হচ্ছে।’
স্টেডিয়াম প্রযুক্তির বাইরে যাতায়াতের ক্ষেত্রেও আধুনিকতার ছোঁয়া থাকবে। আমেরিকান সফটওয়্যার কোম্পানি ওয়েমোর নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় যান বা রোবোট্যাক্সির ব্যবহার দেখা যাবে। পাশাপাশি নিরাপত্তা ও স্টেডিয়ামের লজিস্টিকসে সহায়তা করতে মাঠে থাকবে বোস্টন ডায়নামিক্সের হিউম্যানয়েড রোবট ‘অ্যাটলাস’ ও রোবট কুকুর ‘স্পট’। খেলাধুলায় এআইয়ের এই ব্যবহার নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাকাউন্টিং ফার্ম পিডব্লিউসি তাদের একটি নোটে জানায়, এর লক্ষ্য গ্যালারির গর্জন কিংবা একজন দক্ষ কোচের সহজাত প্রতিভাকে প্রতিস্থাপন করা নয়। বরং এটি মানুষকে তার সেরা কাজটি করতে আরও মনোযোগী করে তুলবে এবং খেলাধুলার চিরন্তন জাদু নষ্ট না করে এআই এর রোমাঞ্চকে আরও বাড়িয়ে দেবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.