অধিকারকর্মী ফ্লোরেস: গাজায় যুদ্ধবিরতি কেবলই কাগজে, বাস্তবে নেই
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজাগামী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একজন অধিকারকর্মী অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের চলমান নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাস্তবে সেখানে কোনো যুদ্ধবিরতি নেই। মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

ফ্লোটিলার একটি নৌকায় বসে মেক্সিকান অধিকারকর্মী আল মুতাসেম বেলাহ আলবিরাইকাত ফ্লোরেস আনাদোলু এজেন্সিকে জানান, তারা হয়তো খবরে যুদ্ধবিরতির কথা শোনেন, কিন্তু বাস্তবে এমন কিছু দেখা যায় না।
গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ের মধ্যে অন্তত ৮৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৬০২ জন আহত হয়েছেন।
ফ্লোরেস বলেন, ‘১৯৪৮ সাল থেকে গাজার মানুষ একটি স্বাভাবিক দিনও পার করতে পারেনি। বোমা হামলার শব্দ ছাড়া কিংবা দখলদারদের হাতে নিজেদের বসতবাড়ি না হারিয়ে তারা এক মুহূর্তও শান্তিতে বসতে পারেনি।’
তিনি বলেন, ‘এর অবসান হওয়া উচিত।’ গত মাসে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গাজাগামী আরেকটি ত্রাণবহরে ইসরায়েলি বর্বরোচিত হামলাকে ইউরোপীয় ইউনিয়নের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি।
গত এপ্রিলের শেষের দিকে গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে আন্তর্জাতিক জলসীমায় ত্রাণবাহী নৌকায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সে সময় ওই বহরে তুরস্কের নাগরিকসহ ৩৯টি দেশের ৩৪৫ জন প্রতিনিধি ছিলেন।
ফ্লোরেস বলেন, ‘আমি মনে করি এটি ইইউর জন্য লজ্জার। কারণ এর মাধ্যমে বোঝা যায় তারা কীভাবে ইসরায়েলের সঙ্গে কাজ করে এবং কীভাবে ইসরায়েলকে দায়মুক্তি উপভোগ করতে সাহায্য করে।’
তিনি বলেন, ‘আমি মনে করি এটি সত্যিই দুঃখজনক এবং এর এখনই অবসান হওয়া উচিত।’ ইসরায়েলের চলমান মানবাধিকার লঙ্ঘনের অবসানের দাবিতে অন্য দেশের মানুষকে রাস্তায় নেমে এসে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। এছাড়া তেল আবিবের এই কর্মকাণ্ডকে জলদস্যুতার শামিল বলে মন্তব্য করেন এই অধিকারকর্মী।
ত্রাণবহরে ইসরায়েলের বাধাদানকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এই বহরের আর্জেন্টাইন অধিকারকর্মী লাউতারো রিভারা।
মঙ্গলবার সকালে আয়োজকরা জানান, ত্রাণবহরের সব কটি নৌযান ইসরায়েল জব্দ করেছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ফ্লোটিলার আয়োজকরা বলেন, ‘এই অবৈধ অপহরণের বিষয়ে আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি।’
২০০৭ সাল থেকে গাজার ওপর আরোপিত ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার নতুন প্রয়াস হিসেবে ৫৪টি নৌকার এই বহরটি গত বৃহস্পতিবার তুরস্কের মারমারিস জেলা থেকে রওনা হয়।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় ধ্বংসাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এতে সেখানকার ২৪ লাখ মানুষ অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় নৃশংস সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই উপত্যকাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.