আপনি পড়ছেন

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অপরাধী যেই হোক না কেন তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজি ও অপরাধ দমনে ডিএমপির ‘জিরো টলারেন্স’
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

ডিএমপি কমিশনার বলেন, ‘একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় রাজধানী গড়ে তুলতে ডিএমপি কাজ করছে।’ প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে।

সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। মোসলেহ উদ্দিন আহমদ জানান, ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে, যা সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ সড়কে এআইভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে এবং ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন চালু করা হয়েছে।

নাগরিকদের অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করাসহ অপরাধের তথ্য জানানোর জন্য হ্যালো ডিএমপি এবং সন্দেহভাজনদের শনাক্ত করতে হোটেল বোর্ডার সিস্টেম অ্যাপ চালু করা হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিংমল ও আবাসিক এলাকার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে ডিএমপি কমিশনার জানান। তিনি আরও জানান, ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং বড় অঙ্কের আর্থিক লেনদেনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জালনোট চক্র প্রতিরোধে ডিবি এবং থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে। এছাড়া জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বিশাল এই নগরীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলে উল্লেখ করে যেকোনো অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.