আপনি পড়ছেন

ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে অভিনব এক রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে দেশটিতে। বেকার তরুণদের ব্যঙ্গ করে করা মন্তব্যের জবাবে এই দল গঠন করা হয়েছে, যাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদে নারীদের জন্য অর্ধেক আসন সংরক্ষণ এবং দলত্যাগী জনপ্রতিনিধিদের নির্বাচনে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা। ব্যঙ্গাত্মক এই দলের নাম দেওয়া হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি।

ভারতে বেকার তরুণদের অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করল ‘ককরোচ জনতা পার্টি’
ককরোচ জনতা পার্টির লোগো

অনলাইনে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু ডিজিটাল জগতেই সীমাবদ্ধ নেই, বরং রাজপথেও এর প্রভাব দেখা যাচ্ছে। তরুণদের একটি অংশ তেলাপোকার পোশাক পরে রাস্তায় নেমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলটির মূল অ্যাকাউন্ট স্থগিত করা হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলে তারা আবারও কার্যক্রম শুরু করে।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের মতে, তরুণদের দীর্ঘদিনের হতাশা থেকেই এই উদ্যোগের জন্ম হয়েছে। তিনি জানান, সরকার তরুণদের সমস্যাগুলোকে গুরুত্ব দিচ্ছে না বলেই বেকারত্বের মতো বিষয়গুলো নিয়ে এমন প্রতিবাদ গড়ে উঠেছে। সমালোচকরা বিষয়টিকে বিরোধী দলের চটকদার কৌশল বলে দাবি করলেও, প্রতিষ্ঠাতার মতে এটি ভারতের রাজনৈতিক আলোচনার ধরনকে পুরোপুরি বদলে দেবে।

বর্তমানে ইনস্টাগ্রামে সিজেপির অনুসারী সংখ্যা এক কোটি ৪০ লাখ ছাড়িয়েছে, যা ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর চেয়েও বেশি। বেকার যুবক ও অনলাইন অ্যাকটিভিস্টদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’ বলার পর গত সপ্তাহে এই ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মটির আইডিয়া তৈরি হয়। যদিও প্রধান বিচারপতি পরে দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সিজেপি জানিয়েছে, তারা ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং এর মূল্যবোধ রক্ষায় কাজ করবে।

৩০ বছর বয়সী অভিজিৎ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে জনসংযোগ বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি এর আগে আম আদমি পার্টির সামাজিক যোগাযোগমাধ্যম দলেও কাজ করেছেন। দলটির পাঁচ দফা ইশতেহারে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভার আসন না দেওয়া এবং নির্দিষ্ট কয়েকটি করপোরেট মিডিয়ার লাইসেন্স বাতিলের মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। মে মাস থেকে শুরু হওয়া এই প্ল্যাটফর্মটি মূলত মিম ও অ্যানিমেশনের মাধ্যমে বেকারত্ব এবং প্রশ্নফাঁসের মতো বিষয়গুলো তুলে ধরছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.