আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন হচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করতে আজ শনিবার ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা।
জাতীয় কবির জন্মবার্ষিকী সোমবার (২৫ মে)। তবে ঈদুল আজহার ছুটি বিবেচনায় এবার অনুষ্ঠানসূচিতে আনা হয়েছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় আজ থেকেই শুরু হচ্ছে বর্ণাঢ্য এ আয়োজন।
সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং অনুষ্ঠানে বক্তব্য দেবেন। তরর আগমনকে ঘিরে নজরুল মঞ্চ ও আশপাশের এলাকা সাজানো হয়েছে। আলোকসজ্জা, তোরণ ও নান্দনিক সাজসজ্জার পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
জাতীয় পর্যায়ে ত্রিশালে এ আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি সংসদে একাধিকবার ত্রিশালেই জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্যাপনের দাবি তোলেন। তার প্রচেষ্টার ফলেই সরকার এবার ত্রিশালকে কেন্দ্র করে জাতীয় আয়োজনের সিদ্ধান্ত নেয়।
নজরুলজয়ন্তীর উদ্বোধনের পাশাপাশি কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৯৭৯ সালে এ খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টায় তিনি সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২টায় বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর বিকেল ৩টায় ত্রিশাল নজরুল মঞ্চে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন। বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.