গাজায় আশ্রয়শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ২
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘনের অংশ হিসেবে সোমবার এই হামলা চালানো হয়।

চিকিৎসাসূত্র আনাদোলুকে জানায়, আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল ঘাইথ ক্যাম্পে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে ৩১ বছর বয়সি এক নারী এবং ছয় বছর বয়সি এক কন্যাশিশু নিহত হয়।
সূত্রগুলো আরও জানায়, এই হামলায় ২০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনবসতিপূর্ণ ওই আশ্রয়শিবিরের কয়েকটি তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করে। এতে বিভিন্ন মাত্রার আঘাত নিয়ে বহু হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রগুলো জানায়, ভোরের আগে মধ্য গাজার মাঘাজি শরণার্থীশিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে চুক্তির অব্যাহত লঙ্ঘনের কারণে এ পর্যন্ত ৯০৪ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৭১৩ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরব্যাপী যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছিল। ওই যুদ্ধে এ পর্যন্ত ৭২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোর ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.