সৌদি আরব: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া ইংলিশকে একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিন ইস্যুতে রিয়াদের দীর্ঘদিনের যে অবস্থান ছিল, তাতে কোনো পরিবর্তন আসেনি বলে ওই সূত্র থেকে জানানো হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে ওয়াশিংটন সফরের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হতে আগ্রহী হলেও তার আগে দ্বি-রাষ্ট্র সমাধানের একটি সুস্পষ্ট পথ নিশ্চিত করতে হবে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে রিয়াদ সম্পর্ক স্বাভাবিক করবে না বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকেও জানিয়েছে একটি সৌদি সূত্র। মূলত ইসরায়েল এবং ঐতিহাসিকভাবে এর প্রতি বৈরী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রক্রিয়া হলো এই আব্রাহাম অ্যাকর্ডস। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন প্রথম এই চুক্তিতে সই করে। এরপর সুদান এবং মরক্কোও এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে সৌদি আরবসহ কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানকে একযোগে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি ইরানের শান্তি চুক্তির সঙ্গে এই আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করে বলেন, এই অত্যন্ত জটিল সমস্যা সমাধান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের করা সমস্ত কাজের পর, এটা বাধ্যতামূলক হওয়া উচিত যে, এই সমস্ত দেশ একযোগে চুক্তিতে স্বাক্ষর করবে। তবে ট্রাম্পের এই আহ্বানের বিপরীতে সৌদি আরব তাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পূর্বশর্তে অটল থাকার বিষয়টিই পুনরায় স্পষ্ট করল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.