আপনি পড়ছেন

গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনের পার্লামেন্ট নির্বাচনে ইসরায়েলবিরোধী ও কট্টর ডানপন্থী দলগুলো অভাবনীয় সাফল্য পেয়েছে। অন্যদিকে নিজের সমর্থিত দুটি দল নির্বাচনী বৈতরণী পার হতে ব্যর্থ হওয়ায় হতাশ হয়েছেন গ্রিক সাইপ্রিয়ট নেতা নিকোস ক্রিস্টোডউলাইডস।

গ্রিক সাইপ্রিয়ট নির্বাচন: ডানপন্থী ও ইসরায়েলবিরোধীদের অভাবনীয় চমক
ছবি -সংগৃহীত

গত রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে বামপন্থি প্রগ্রেসিভ পার্টি অব ওয়ার্কিং পিপল (একেইএল) তাদের ভোট বাড়াতে সক্ষম হয়েছে। গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে ইসরায়েল নিজেদের ‘বাড়ির আঙিনা’ বানিয়েছে বলে সমালোচনা করে দলটি বেশ আলোচনায় এসেছিল। ২০১১ সালের পর থেকে চলা ধারাবাহিক ভোট কমার প্রবণতা কাটিয়ে এবার তারা ২৩ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে, যা আগের নির্বাচনে ছিল ২২ দশমিক ৩ শতাংশ। আসন সংখ্যা ১৫টিতে অপরিবর্তিত থাকলেও একেইএলের এই ভোট বৃদ্ধিকে তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম।

৫৬ আসনের প্রতিনিধি পরিষদে ৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে ৪টি আসন জিতেছে ডাইরেক্ট ডেমোক্রেসি সাইপ্রাস পার্টি। দলটির নেতৃত্বে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ফিদিয়াস পানাইওতোউ। সম্প্রতি গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনে ইসরায়েলিদের সম্পত্তি কেনার তীব্র সমালোচনা করায় তার দলকে ‘ইসরায়েলবিরোধী’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

নির্বাচনে কট্টর ডানপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট (ইএলএএম) নিজেদের আসন সংখ্যা দ্বিগুণ করেছে। ২০২১ সালে ৪টি আসন পাওয়া দলটি এবার ১০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে ৮টি আসন নিশ্চিত করেছে। ইএলএএম সাইপ্রাসকে সরাসরি গ্রিসের সঙ্গে যুক্ত করার পক্ষে কথা বলে এবং ফেডারেল সমাধান আলোচনার সমালোচনা করে। পর্যবেক্ষকদের ধারণা, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ডেমোক্রেটিক র‍্যালি পার্টি (ডিআইএসওয়াই) ২৭ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটি আগে আনান প্ল্যান গণভোটকে সমর্থন করেছিল। তবে কট্টর ডানপন্থীদের এই উত্থান গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন এবং তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস (টিআরএনসি) উভয় স্থানেই ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করছেন, এর মাধ্যমে গ্রিক সাইপ্রিয়টদের ডানপন্থী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।

ডিআইএসওয়াই বাদে অন্য কেন্দ্র-ডানপন্থী দলগুলোর প্রতি সমর্থন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় ক্রিস্টোডউলাইডস বেশ অসন্তুষ্ট। সাইপ্রাস টাইমসের তথ্যমতে, তিনি জানান, তার সমর্থিত ডেমোক্রেটিক অ্যালাইনমেন্ট (ডিআইপিএ) এবং মুভমেন্ট ফর সোশ্যাল ডেমোক্রেসি (ইডিইকে) নতুন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার যোগ্য ছিল। কিন্তু মাত্র কয়েকশ ভোটের ব্যবধানে তারা নির্বাচনী বাধা পার হতে ব্যর্থ হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.