আপনি পড়ছেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগ। উৎসবের ছুটিতে যেকোনো ধরনের কারিগরি ত্রুটি দ্রুত সমাধানে মাঠপর্যায়ে নিয়োজিত থাকবে বিশেষ ইমারজেন্সি টিম। এই সময়ে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিশেষ প্রস্তুতি, মাঠে থাকছে ইমারজেন্সি টিম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানিয়েছেন, সব বিতরণ কোম্পানিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো তদারকি ব্যবস্থাটি সরাসরি মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছুটির সময়েও নিজ নিজ অবস্থান এলাকার বিদ্যুৎ পরিস্থিতি তদারকি করতে বলা হয়েছে। তাদের এই পরিদর্শন শেষে বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর একটি প্রতিবেদন জমা দিতে হবে।

উৎসবের এই সময়ে শিল্পকারখানা ও অফিস-আদালত বন্ধ থাকায় আবাসিক এলাকায় বিদ্যুতের চাপ অনেকটাই কমে আসবে। টানা সাত দিনের সরকারি ছুটিতে সারাদেশে বিদ্যুতের চাহিদা ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াটে নেমে আসতে পারে। তবে বৃষ্টি হলে এই চাহিদা আরও কমার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বাড়তি চাহিদা তৈরি হলে তা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ফার্নেস অয়েল চালিত বিদ্যুৎকেন্দ্রগুলো।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ লাইনগুলো আগেই রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ঝড়-বৃষ্টিতে কোনো লাইন ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত মেরামতের জন্য মাঠপর্যায়ে প্রকৌশলী ও লাইনম্যানরা উপস্থিত থাকবেন। উৎসবের আগে ও পরে কয়েকদিন দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ডেসকো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও নেসকো নিজ নিজ এলাকায় আলাদা বিশেষ টিম গঠন করেছে।

এদিকে গ্রাহকদের আগেভাগেই প্রি-পেইড মিটার রিচার্জ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে কারিগরি টিম দ্রুত সমাধান করবে। জাতীয় গ্রিডের বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.