যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে ৫ কিশোরসহ ৬ জনের মৃত্যু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যে তীব্র দাবদাহের মধ্যে পানিতে ডুবে পাঁচ কিশোরসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। বুধবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সর্বশেষ ঘটনায় ল্যাঙ্কাশায়ারের একটি নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিবচেস্টারের রিবল নদীতে বন্ধুদের সঙ্গে থাকার সময় সে বিপদে পড়ে। মূলত রবিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহের মধ্যে ইংল্যান্ডে পানিতে ডুবে পাঁচ তরুণ এবং ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ব্যাংক হলিডে সোমবার পশ্চিম ইয়র্কশায়ারের হ্যালিফ্যাক্সের লিডবিটার ড্যাম থেকে ১৩ বছর বয়সী রিকো পুটক নামের এক কিশোরকে উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়। একই দিন ওয়ারউইকশায়ারের কিংসবুরি ওয়াটার পার্ক থেকে এক কিশোরীর এবং দক্ষিণ ইয়র্কশায়ারের রদারহ্যামের রদার ভ্যালি কান্ট্রি পার্কের একটি হ্রদ থেকে আরেক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া সোমবার কর্নওয়ালের প্যাডস্টোর কাছে ট্রেগার্লস সৈকতে বিপদে পড়া দুই আত্মীয়কে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে লিঙ্কনের সোয়ানহোম লেকসে পানিতে ডুবে ১৫ বছর বয়সী ডেক্লান সয়্যার নামের এক কিশোরের মৃত্যু হয়। চেশায়ারের নটসফোর্ড এবং নর্থউইচের মধ্যবর্তী পিকমেয়ার হ্রদে নিখোঁজ আরেক কিশোরের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে জরুরি সেবাদানকারী দল।
এদিকে মঙ্গলবার লন্ডনের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা সোমবারের রেকর্ড ভেঙে মে মাসের সবচেয়ে উষ্ণ দিনের স্বীকৃতি পেয়েছে। দক্ষিণ-পশ্চিম লন্ডনের কিউ গার্ডেন্সে সাময়িকভাবে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা একই স্থানে সোমবারের ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে যায়। রেকর্ড ভাঙা এই তাপমাত্রার আগে গত সপ্তাহে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি ইংল্যান্ডজুড়ে এ বছরের প্রথম অ্যাম্বার এবং ইয়েলো হিট-হেলথ সতর্কতা জারি করেছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.