আপনি পড়ছেন

লেবাননের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর টায়ার ও নাবাতিয়েহতে চলমান ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনে নিন্দনীয় ‘সামষ্টিক শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। একইসঙ্গে তিনি ওই অঞ্চলের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস ও স্থানীয় বাসিন্দাদের হুমকি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন।

টায়ার ও নাবাতিয়েহ শহরে ইসরায়েলি হামলাকে ‘সামষ্টিক শাস্তি’ বলল লেবানন
ফাইল ছবি

বৃহস্পতিবার এক বিবৃতিতে লেবাননের প্রধানমন্ত্রী এই নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘টায়ার ও নাবাতিয়েহ অঞ্চলে চলমান হামলা এবং ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের কোনো যৌক্তিকতা নেই। এছাড়া আমাদের শান্তিকামী বাসিন্দাদের ওপর অব্যাহত হুমকি এবং তাদের ঘরবাড়ি ও জীবিকা ছেড়ে যাওয়ার জন্য বারবার আহ্বানেরও কোনো যুক্তি হতে পারে না।’

নওয়াফ সালাম আরও বলেন, ‘সাম্প্রতিক এসব ঘটনা অবিলম্বে যুদ্ধবিরতি, আমাদের দেশ থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং লেবাননের সব ভূখণ্ডে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতি লেবাননের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে।’

এর মাধ্যমে বাস্তুচ্যুত বাসিন্দারা নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ বাড়িতে ফিরতে পারবেন বলে মনে করেন তিনি। তিনি আরও জানান, এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আরব ও আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে লেবানন সরকার তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘এটি আমাদের জাতীয় দায়িত্ব এবং অবিচল অধিকার, যার সঙ্গে আমরা কোনো পরিস্থিতিতেই আপস করব না।’

অন্যদিকে, লেবাননের সংস্কৃতিমন্ত্রী ঘাসান সালামে জানিয়েছেন, তিনি দক্ষিণ লেবাননের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো, বিশেষ করে টায়ার ও বিউফোর্ট ক্যাসেল রক্ষার জন্য বিশ্বজুড়ে তার সমকক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি জানান, বেশ কয়েকটি স্থান জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) অধীন বর্ধিত সুরক্ষা মর্যাদা উপভোগ করে এবং এগুলোকে ইসরায়েলি বিমান বা কামান হামলা থেকে রক্ষা করা উচিত।

এর আগে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জিও ঐতিহাসিক টায়ার শহরে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে ইসরায়েলি হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে এসব মন্তব্য সামনে এলো। সাংস্কৃতিক গুরুত্বের কারণে এই শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘনের অংশ হিসেবে এই হামলা চালাচ্ছে ইসরায়েল। পরবর্তীতে এই চুক্তির মেয়াদ জুলাইয়ের শুরু পর্যন্ত বাড়ানো হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.