আপনি পড়ছেন

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক নিয়ন্ত্রণ সম্প্রসারিত হওয়ায় সেখানে মানবিক কার্যক্রম পরিচালনার সুযোগ আরও কমে আসছে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া যুদ্ধক্ষেত্রের সীমানা ঘন ঘন পরিবর্তিত হওয়ায় ত্রাণ সরবরাহ এবং সাধারণ মানুষের অত্যাবশ্যকীয় পরিষেবা পাওয়ার পথও বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার ইইউর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার এই সতর্কতা উচ্চারণ করেন।

গাজার ৭০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল, ক্ষুব্ধ ইইউ
ইউরোপীয় ইউনিয়নের পতাকা

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইইউ কমিশনার হাজা লাবিব লিখেছেন, ‘গাজার মানবিক পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে।’ তিনি আরও জানান, ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ বাড়ার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রের সীমানা পরিবর্তিত হওয়ায় ত্রাণকর্মীরা বাধা পাচ্ছেন এবং পরিষ্কার পানিসহ অভাবগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই সীমানা পরিবর্তিত হওয়ায় পরিবারগুলো এর মধ্যে আটকা পড়ছে উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক মানবিক আইন অবশ্যই মেনে চলতে হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি এই নিয়ন্ত্রণ ৭০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার ইঙ্গিত দেওয়ার পরই ইইউর পক্ষ থেকে এমন মন্তব্য সামনে এলো।

তবে কীভাবে এই সম্প্রসারণ বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নেতানিয়াহু। এর আগে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট একটি পরিকল্পনায় রূপরেখা দেওয়া পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি কাঠামোর আওতায় ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে গাজার কিছু অংশে নিজেদের অভিযান পরিচালনার সীমানা নতুন করে নির্ধারণ করেছে।

ফিলিস্তিনি সূত্র এবং হামাস কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে অঘোষিত সীমানা গাজার আরও ভেতরের দিকে অগ্রসর হয়েছে। এর ফলে বেসামরিক নাগরিকদের জন্য বসবাসযোগ্য এলাকা কমে যাওয়ার পাশাপাশি আগে থেকেই চলমান তীব্র মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

এদিকে ত্রাণ সংস্থাগুলো পরিষ্কার পানি, চিকিৎসা সামগ্রী এবং বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ করিডোরের অভাব সম্পর্কে সতর্ক করে আসছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন বারবার মানবিক সহায়তার প্রবেশাধিকার বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.