চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে কানাডা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর দেশটির সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে কানাডা। শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কার্নি লেখেন, ‘কানাডা ও চীন আরও স্থিতিশীল এবং গঠনমূলক অংশীদারত্ব গড়ে তুলছে।’
চলতি বছরের শুরুতে তার চীন সফরের অগ্রগতির ওপর ভিত্তি করেই এই আলোচনা হয়েছে বলে জানান তিনি।
কার্নি আরও বলেন, ‘চলতি বছরের শুরুতে আমার চীন সফরের সময় অর্জিত অগ্রগতির ওপর ভিত্তি করে মন্ত্রী ওয়াং ই এবং আমি প্রশান্ত মহাসাগরের উভয় তীরে নতুন সুযোগ ও বৃহত্তর সমৃদ্ধি তৈরির দিকে মনোযোগ দিয়েছি।’
তিন দিনের সফরে বৃহস্পতিবার কানাডায় পৌঁছান ওয়াং। গত এক দশকের মধ্যে এটিই কানাডায় তার প্রথম সফর।
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে জানানো হয়, ওয়াং এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ কনস্যুলার বিষয়, বিদেশি হস্তক্ষেপ, জোরপূর্বক শ্রম ও মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। পাশাপাশি তারা একটি নতুন উচ্চপর্যায়ের কূটনৈতিক ও কৌশলগত সংলাপের অংশ হিসেবে প্রতি বছর নিয়মিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.