নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে কানাডার বিপুল সামরিক সরঞ্জাম রপ্তানি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন নতুন অস্ত্র রপ্তানি অনুমোদনের ওপর স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ইসরায়েলে প্রায় ১ কোটি ৪৭ লাখ ডলারের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রপ্তানি করেছে কানাডা। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রকাশিত একটি সরকারি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত শুক্রবার ২০২৫ সালের ‘অ্যানুয়াল রিপোর্ট অন স্ট্র্যাটেজিক গুডস অ্যান্ড টেকনোলজিস’ শীর্ষক ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ক্যালেন্ডার বর্ষে কানাডা ইসরায়েলে ১ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৭০৫ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি রপ্তানি করেছে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য গন্তব্যে কানাডার নিয়ন্ত্রিত সামরিক রপ্তানির পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি ৫০ লাখ ডলার। এসব গন্তব্যের তালিকাতেও ইসরায়েলের অবস্থান ছিল উল্লেখযোগ্য।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য মোট ৫০টি রপ্তানি পারমিট ব্যবহার করা হয়েছে। এসব পারমিটের মধ্যে এমন কিছু অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে, যা ২০২৫ সালে বা এর আগের বছরগুলোতে দেওয়া হয়েছিল এবং সেগুলো প্রতিবেদন চলাকালীন সময়ে রপ্তানির জন্য ব্যবহৃত হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয় যে, ২০২৪ সালের ৮ জানুয়ারি থেকে কানাডা সরকার ইসরায়েলকে নতুন কোনো অস্ত্র রপ্তানির পারমিট অনুমোদন করেনি যা গাজা সংঘাতে ব্যবহার করা যেতে পারে এবং তাদের এই নীতি এখনো বহাল রয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইসরায়েলে রপ্তানি সংক্রান্ত এসব তথ্য এর আগে হাউস অফ কমন্স স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কাছে দেওয়া নথিপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার নীতি হলো নতুন পারমিট প্রদান থেকে বিরত থাকা এবং গাজা সংঘাতে ব্যবহার হতে পারে ইসরায়েলগামী এমন সামরিক সরঞ্জামের জন্য সীমিত সংখ্যক রপ্তানি পারমিট স্থগিত করা।
২০২৪ সালে দায়ের করা একটি বিচার বিভাগীয় পর্যালোচনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৯ অক্টোবরের পর ইসরায়েলগামী সামরিক রপ্তানি এবং মধ্যস্থতা পারমিটগুলোকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া অপর একটি আইনি পদক্ষেপে অভিযোগ করা হয়েছে, ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়ে কানাডা তার দেশীয় ও আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই দুটি মামলাই চলমান ছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.