আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ এখনও বহাল রয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। সিঙ্গাপুরে শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ সতর্কবার্তা দিয়েছেন।

হরমুজে বহাল মার্কিন অবরোধ
হরমুজ প্রণালী

সম্মেলনে তিনি বলেন, ‘অবরোধ এখনও বেশ ভালোভাবেই বহাল রয়েছে।’

হেগসেথ বলেন, ‘চুক্তি হোক বা না হোক, তাদের নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভর করে এটি সবার জন্য উন্মুক্ত একটি প্রণালী হবে। এটি এমন একটি টোলমুক্ত প্রণালী হবে যা সারা বিশ্ব ব্যবহার করতে পারবে এবং এটি এমনই হওয়া উচিত।’

পেন্টাগন প্রধান আরও বলেন, ‘প্রয়োজন হলে আবারও সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুত থাকার দিকেই আমরা এখন নজর দিচ্ছি।’ তবে তিনি আশাবাদী যে যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি করতে পারবে যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে।

কৌশলগত এই জলপথটি তেহরান নিয়ন্ত্রণ করে—ইরানের এমন দাবির বিষয়ে হেগসেথ বলেন, ‘তারা বলতে চায় যে প্রণালীটি তাদের নিয়ন্ত্রণে, কিন্তু এটি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। আলোচনার গতিবিধি কীভাবে এগোচ্ছে, তা-সহ পর্দার আড়ালের সবকিছুই প্রমাণ করে যে এ বিষয়ে আমাদেরই নিয়ন্ত্রণ রয়েছে।’

পারমাণবিক আলোচনা প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং যেকোনো চুক্তিতে অবশ্যই ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

হেগসেথ বলেন, ‘আমরা মনে করি, ওই চুক্তি করার জন্য আমরা ভালো অবস্থানে রয়েছি।’ তিনি আরও বলেন, ‘অন্যথায় তারা যুদ্ধ দপ্তরের মুখোমুখি হতে পারে। আর আমরাও প্রস্তুত রয়েছি। প্রয়োজন হলে প্রথম দিনের চেয়েও আরও শক্ত অবস্থানে থেকে আমরা এটি মোকাবিলা করতে প্রস্তুত।’

ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বাড়ান।

ইসলামাবাদের মধ্যস্থতায় হওয়া আলোচনা থমকে যাওয়ার পর, ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালী সংলগ্ন বন্দরসহ ইরানের অন্যান্য বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

পক্ষগুলোর মধ্যে চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতার প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.