আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত খসড়া তেহরান এখনও অনুমোদন করেনি বলে জানিয়েছেন ইরানের আলোচক দলের গণমাধ্যম কমিটির সদস্য সাঈদ আজরলু। অপর পক্ষ তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে ইরান এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে বলেও জানান তিনি।

মার্কিন চুক্তির চূড়ান্ত খসড়া এখনও অনুমোদন করেনি ইরান
ইরানের পতাকা

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, তার জানামতে শুক্রবার রাত পর্যন্ত চূড়ান্ত পাঠ অনুমোদন করা হয়নি। তবে পক্ষগুলোর মধ্যে কেবল সামান্য কিছু পার্থক্য অবশিষ্ট রয়েছে।

সাঈদ আজরলু বলেন, ‘চূড়ান্ত পাঠ অনুমোদন করা হলে আমরা বিস্তারিত আলোচনার জন্য ৬০ দিনের একটি প্রক্রিয়ায় প্রবেশ করব।’ তিনি আরও জানান, চুক্তির ১৪টি অনুচ্ছেদের প্রতিটিতেই এমন সংযুক্তি রয়েছে যার জন্য আরও আলোচনা প্রয়োজন।

আজরলু জোর দিয়ে জানান, চুক্তিপত্রের চেয়ে বাস্তবায়নের প্রক্রিয়াগুলো বেশি গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে ইরানের সম্পদ ব্যবহারের সুযোগ পাওয়া এবং অপর পক্ষের প্রতিশ্রুতি পূরণের বিষয়টি।

আজরলু জানান, প্রস্তাবিত চুক্তিতে এমন বিধান রয়েছে যা প্রতিশ্রুতি পূরণ না হলে ইরানকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে।

তিনি জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরানের তহবিলে প্রবেশাধিকার না দেওয়া বা নৌ অবরোধ প্রত্যাহার না করার মতো ঘটনা ঘটলে তেহরান চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘তারা যদি নৌ অবরোধ প্রত্যাহার না করে, তবে আমরা চুক্তি থেকে বেরিয়ে যেতে পারি। তারা যদি সেই তহবিলগুলো আমাদের জন্য সহজলভ্য না করে, তবে আমরা চুক্তি থেকে বেরিয়ে যেতে পারি।’

আজরলু এই প্রক্রিয়াটিকে পূর্বাবস্থায় ফিরে যাওয়ার বিধান বা স্ন্যাপব্যাকের একটি নতুন রূপ হিসেবে বর্ণনা করেন। অপর পক্ষ তাদের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হলে এটি ইরানের পক্ষে কাজ করবে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের ব্যর্থতা দেখা দিলে প্রস্তাবিত ৬০ দিনের আলোচনায় অংশগ্রহণের বিষয়টি তেহরান পুনর্বিবেচনা করবে।

তিনি বলেন, ‘চুক্তিটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন এবং বস্তুনিষ্ঠ নিশ্চয়তার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’

ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পরবর্তীতে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

এরপর থেকে সরাসরি আলোচনা শুরু করতে এবং সংঘাতের অবসানের চেষ্টায় দুই পক্ষই প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রেখেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত কাঠামোর মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বৃদ্ধি এবং পরবর্তী আলোচনার জন্য একটি রূপরেখা অন্তর্ভুক্ত থাকতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.