আপনি পড়ছেন

যুদ্ধবিরতি ভেঙে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারো ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ এই হামলায় এক পরিবারের ৯ জন সিরীয় শরণার্থী নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনই শিশু। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার সব মরদেহ একই পরিবারের সদস্যদের বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি

লেবাননে ইসরায়েলি হামলায় এক পরিবারের ৯ জন নিহত
ছবি- আনাদোলু এজেন্সি

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদা (সিডন) সংলগ্ন আদলুন শহরের একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। ওই বাড়িতে বেসামরিক লোকজন বসবাস করতেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহগুলো একই পরিবারের সদস্যদের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর গত ১৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি ১৭ মে থেকে আরো ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। কিন্তু ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

লেবাননে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল দেশটির বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে, এমন এলাকাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চলছে।

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো, অস্ত্রভাণ্ডার ও সদস্যদের লক্ষ্য করে হামলা করছে। তবে লেবাননের কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

কয়েক মাসে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু, চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মীও রয়েছেন। একই সঙ্গে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এবং গাজা যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতির ওপর লেবানন সীমান্তের সংঘাত অনেকটাই নির্ভর করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.