কঠোর শর্ত দিয়ে ইরানকে ট্রাম্পের নতুন প্রস্তাব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ অবসানের লক্ষ্যে চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে শান্তি কাঠামোর একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছেন। এই প্রস্তাবে আগের চেয়ে কঠোর শর্ত যুক্ত করা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, চুক্তির খসড়ায় কিছু পরিবর্তন এনে তা পর্যালোচনার জন্য তেহরানে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। তবে নথিতে ঠিক কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
কর্মকর্তারা জানান, ইরানের জব্দ করা সম্পদ ছাড় করার বিষয়ে চুক্তিতে থাকা শর্ত নিয়ে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তির সময়ও তিনি বিষয়টি নিয়ে সমালোচনা করেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রস্তাবের বিষয়ে ইরানের ধীরগতির সাড়ায় ট্রাম্প হতাশ হয়েছেন। পাকিস্তানের কর্মকর্তাসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে এই আলোচনা চলছে।
সংবাদমাধ্যমটিকে এক কর্মকর্তা জানান, তেহরানের ওপর চাপ বাড়ানো এবং এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদনের জন্য পাঠানো কাঠামোটি মেনে নিতে উৎসাহিত করার লক্ষ্যেই এই সংশোধিত প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। সমঝোতা স্মারক হিসেবে বিবেচিত এই নথিতে আরও কোনো পরিবর্তন আনা হলে চুক্তিটি চূড়ান্ত হতে আরও দেরি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ আরও বেশ কিছু বিতর্কিত বিষয় পরবর্তী দফার আলোচনায় সুরাহা করা হবে।
পরে দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্প এখনো চুক্তিটি দ্রুত চূড়ান্ত হওয়ার প্রত্যাশা করছেন। তবে তিনি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বিষয়গুলোতে, বিশেষ করে ইরানের পারমাণবিক উপাদান সংক্রান্ত শর্তগুলো আরও কঠোর করতে চান।
ট্রাম্পের এই সাম্প্রতিক সংশোধনীর ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা কয়েক দিন ধরে চলতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যাক্সিওসকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ইরান সাড়া দিতে তিন দিন সময় নিতে পারে বলে ট্রাম্পকে জানানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, ‘তারা আক্ষরিক অর্থেই গুহার ভেতরে আছে এবং কোনো ইমেইল ব্যবহার করছে না।’
তিনি আরও বলেন, ‘একটি চুক্তি হবে। এটি কতটা দ্রুত হবে, তা আমাদের দেখতে হবে। আমরা অপেক্ষা করতে প্রস্তুত, যাতে প্রেসিডেন্ট যা চান তা পান। এতে এক সপ্তাহ লাগতে পারে। এর চেয়ে কম বা বেশিও হতে পারে। তবে সপ্তাহ শেষে আমরা ভালো কিছুর আশা করছি।’
যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করেন ট্রাম্প। তবে ওই আলোচনার পর আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.