আপনি পড়ছেন

লেবানন থেকে ছোড়া একটি বিস্ফোরকবাহী ড্রোন উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের বেইত হিল্লেল বসতিতে আঘাত হেনেছে। এতে অন্তত চারজন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। রবিবার এই ড্রোন হামলার ঘটনা ঘটে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

লেবানন থেকে ছোড়া ড্রোনের আঘাতে উত্তর ইসরায়েলে আহত ৪
ইসরায়েলের পতাকা

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল টুয়েলভ জানায়, হামলার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ এবং ওয়াদি আল-সালুকি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী একটি ‘বড় পরিসরের’ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। ২০০০ সালের পর লেবাননের ভূখণ্ডে এটিই ইসরায়েলের সবচেয়ে গভীর অনুপ্রবেশ। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলে ড্রোন হামলার ঘটনাটি ঘটে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর গত ১৭ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে এর মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছিল। তা সত্ত্বেও লেবানন জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী তাদের দৈনন্দিন হামলা অব্যাহত রেখেছে।

লেবাননের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ হাজার ১২৯ জন এবং ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.