আপনি পড়ছেন

যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইন’ চেষ্টা প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকার শূন্যরেখায় আটকা পড়েছেন। সোমবার সকাল থেকে উদ্ভূত এ পরিস্থিতি নিরসনে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি।

বিএসএফের ‘পুশইন’ চেষ্টা রুখে দিয়েছে বিজিবি, শূন্যরেখায় আটকা ১৩
বেনাপোল সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন কয়েকজন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রাতের অন্ধকারে বিএসএফের অনুপ্রবেশ চেষ্টার পুরো ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে। তিনি বলেন, রোববার রাতে বিএসএফ সদস্যরা প্রথমে কাঁটাতারের বেড়ার বাতি নিভিয়ে দেয়। এরপর রাত সাড়ে ৩টার দিকে পুনরায় আলো বন্ধ করে একটি দলকে জোর করে সীমান্ত পার করানোর চেষ্টা করে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ‘পুশইন’ হতে পারে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল তারা। রোববার রাতে একটি ট্রাকে করে প্রায় ১০০ থেকে ১২০ জনকে সীমান্তে নিয়ে আসে বিএসএফ। এ সময় টর্চ ও ফ্ল্যাশলাইট ব্যবহার করে বিজিবির টহল দল তাদের সেই চেষ্টা রুখে দেয়। বিজিবির পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আটকে পড়া ব্যক্তিরা প্রকৃত বাংলাদেশি হলে অবশ্যই বৈধ ভ্রমণ নথির মাধ্যমে তাদের গ্রহণ করা হবে।

বর্তমানে সাদিপুর গ্রামের একটি মাঠে শূন্যরেখায় অবস্থান করছে ওই দলটি। স্থানীয় সংবাদকর্মীদের তথ্যমতে, বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া পার করে দিলেও তারা আন্তর্জাতিক সীমানা পুরোপুরি অতিক্রম করতে পারেনি। বিজিবি সদস্যরা সেখানে আটকে পড়া মানুষগুলোর ওপর কড়া নজর রাখছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.