আপনি পড়ছেন

ইসরায়েলি সামরিক হামলার তীব্রতা বাড়ার কারণে লেবানন সফর বাতিল করতে বাধ্য হয়েছেন জার্মানির উন্নয়নমন্ত্রী রিম আলাবালি রাডোভান। বৈরুতের পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় তাকে বহনকারী বিমানটি অবতরণ না করেই ফিরে আসে। সোমবার এই ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সাইপ্রাসে জরুরি অবতরণ, লেবানন সফর বাতিল করলেন জার্মান মন্ত্রী
ছবি -সংগৃহীত

জার্মানির বার্লিনে দেশটির উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বেসরকারি সম্প্রচারমাধ্যম এন-টিভি বলেছে, ‘বিমানবন্দরের কাছাকাছি পৌঁছানোর পর বৈরুত সফর বাতিল করতে হয়েছে। বৈরুতের দ্রুত অবনতিশীল পরিস্থিতির চলমান মূল্যায়নের ওপর ভিত্তি করে সামরিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকেলে সরকারি বিমানটি সাইপ্রাসের লার্নাকায় অবতরণ করে। সেখান থেকে বিমানটির পুনরায় বার্লিনে ফিরে যাওয়ার কথা ছিল। জানা যায়, লেবাননের পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিয়েছে।

ইসরায়েলি পদাতিক বাহিনী লেবাননের আরও ভেতরে অগ্রসর হওয়ায় এবং বৈরুত এলাকায় নতুন হামলার আশঙ্কা থাকায় দেশটির পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে হামলার পরিকল্পনার কথা ঘোষণা করেন। এর ফলে প্রাণভয়ে সেখানকার অনেক বাসিন্দা এলাকা ছাড়তে শুরু করেন।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের প্রভাব মূল্যায়ন করতে দুই দিনের সফরে লেবাননে যাওয়ার পরিকল্পনা করেছিলেন জার্মান মন্ত্রী। তার সঙ্গে নরওয়ের উন্নয়নমন্ত্রী আসমুন্ড গ্রোভার আউক্রুস্টেরও যাওয়ার কথা ছিল।

এই সফরে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, দেশের সংকট সমন্বয়ের দায়িত্বে থাকা সমাজকল্যাণমন্ত্রী হানিন সায়েদ এবং শিক্ষামন্ত্রী রিমা কারামির সঙ্গে তাদের বৈঠকের কথা ছিল। এসব আলোচনায় মূলত লেবাননের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের পরিস্থিতির ওপর জোর দেওয়ার কথা ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.